‘যোগ্যদের দু’মাসের মধ্যেই বিকল্পের ব্যবস্থা করে দেব’, বড় ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম রায়ে চাকরি হারানো শিক্ষক ও শিক্ষা কর্মীদের মধ্যে যাঁরা যোগ্য তাঁদের দু’মাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘যাঁরা যোগ্য তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।আমরা দু’মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব। যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না। যাঁরা যোগ্য তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পুরোটা করব।’

পাশাপাশি চাকরিহারাদের আবেগের বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী কর্মস্থলে কাজ চচালানোর অনুরোধও জানান। তাঁর কথায়, ‘আপনাদের তো কেউ বরখাস্ত করেনি এখনও পর্যন্ত। কোনও নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না প্রমাণ করতে পারলে কেউ আপনাকে তাড়াতে পারে না।’ যোগ্য-অযোগ্যদের বিষয়টি নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আদালতের কাছে আমরা ব্যাখ্যা চাইব। নতুন করে পরীক্ষা নেওয়ার আগে আমাদের জানতে হবে, যাঁরা স্কুলে পড়াতেন, তাঁদের জন্য আদালতের ব্যাখ্যা কী? স্কুল কে চালাবেন? বাকি কাজ কে চালাবেন? কাউকে না খাইয়ে মারার অধিকার তো কারও নেই। চাকরি দিতে পারবেন না, আমার অনুরোধ তাঁরা যেন চাকরি কেড়ে না নেন। শিক্ষা দফতর যা করার করবে।’

মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, ‘২০২২ থেকে খেলা শুরু করেছিল। নোংরা খেলা। সুপ্রিম কোর্ট এখনও জানাতে পারেনি কারা যোগ্য, কারা অযোগ্য। আইনে বলা আছে, একজন নিরাপরাধী্ও যেন শাস্তি না পায়।অথচ এক সঙ্গে এতজনের চাকরি চলে গেল।’ তিনি যে কারও চাকরি কেড়ে নেওয়া কিংবা খাওয়ার পক্ষে নন, তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলছি আমি জীবনে জেনে শুনে কারও চাকরি খাইনি। তাই অনেক বদহজম হওয়া সত্ত্বেও সিপিএমের কারও চাকরি খাইনি। আমি বেঁচে থাকতে কোনও যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না।’ চাকরিহারাদের যন্ত্রণার তিনিও যে শরিক তা উল্লেখ করে মমতা বলেন, ‘আমিও আপনাদের মতো শোকে কাতর।’ যোগ্যরা যাতে সসম্মানে চচাকরি ফিরে পান তার জন্য নতুন করে আইনি লড়াই শুরু করা হচ্ছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চাকরিহারা যোগ্যদের জন্য আইনি লড়াই লড়বেন অভিষেক মনু সিঙ্ঘভি, কপিল সিব্বল, প্রশান্ত ভূষণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাকেশ দ্বিবেদীরা।’

 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত