দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাটে-বলে দাপট দেখিয়ে মুম্বইকে ১২ রানে হারিয়ে জয়ী বেঙ্গালুরু

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ব্যর্থ হল তিলক ভার্মা ও হার্দিক পাণ্ড্যর লড়াই। ব্যাটের পর বলেও দাপট দেখিয়ে সোমবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২২১ রান তুলেছিলেন বিরাট কোহলি-রজত পাতিদাররা। জবাবে ৯ উইকেট হারিয়ে ২০৯ রানেই থেমে গেল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই। ভাই হার্দিকের দলের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিলেন আরসিবির ক্রুণাল পাণ্ড্য। চার ওভারে ৪৫ রান খরচ করে চার উইকেট ঝুলিতে পুরেছেন।

ঘরের মাঠ ওয়াংখেড়েতে এদিন টসে জিতে প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু। প্রথম বলে বাউন্ডারি হাঁকানো ইংলিশ ব্যাটার ফিল সল্ট দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন। ট্রেন্ট বোল্টের বল তাঁর উইকেট ছিটকে দেয়। তবে দেবদত্ত পাডিক্কালকে নিয়ে সেই ধাক্কা সামাল দেন বিরাট কোহলি। আগ্রাসী মেজাজেই দুজনে দীপক চহার-যশপ্রীত বুমরাহদের শাসন করতে থাকে। প্রথম পাওয়ার প্লে-তে দলকে ৭৩ রানে পৌঁছে দেন। বিরাট কোহলি চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ২৯ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। নবম ওভারের শেষ বলে পাডিক্কালকে (২২ বলে ৩৭) ফিরিয়ে ৯১ রানের জুটি ভাঙেন বিগনেশ পুথুর।

তৃতীয় উইকেটে অধিনায়ক রজত পাতিদারের সঙ্গে জুটি বেঁধে দলকে বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে থাকেন কোহলি। যেভাবে তিনি আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল শতরানের লক্ষ্য নিয়েই নেমেছেন। তবে চাপে থাকা মুম্বইকে ১৫তম ওভারে ম্যাচে ফেরান অধিনায়ক হার্দিক পাণ্ড্য। বল হাতে জোড়া ধাক্কা দেন বেঙ্গালুরুকে। প্রথমে বিধ্বংসী কোহলিকে (৪১ বলে ৬৭)। তৃতীয় বলে শূন্য রানে ফিরিয়ে দেন লিয়াম লিভিংস্টোনকে। তবে সেই জোড়া ধাক্কার আঁচ বুঝতে দেননি বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার ও জিতেশ শর্মা। দুজনেই খোলসে গুটিয়ে না থেকে পাল্টা মারের পথে হাঁটেন। হার্দিকের বলে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। পঞ্চম উইকেটে মাত্র ২৭ বলে ৬৯ রান যোগ করে দলকে ২০০’র গণ্ডি পার করিয়ে দেন দুজনে। ১৯তম ওভারে বিধ্বংসী হয়ে ওঠা রজতকে সাজঘরে পাঠান ট্রেন্ট বোল্ট। আউট হওয়ার আগে পাঁচচ চার ও চার ছক্কার সাহায্যে ৩২ বলে ৬৪ রান করেন বেঙ্গালুরু অধিনায়ক। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২২১ রান তোলে বেঙ্গালুরু। জিতেশ শর্মা ১৯ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।

২২২ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন মুম্বইয়ের ওপেনার রোহিত শর্মা। প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে ছক্কা হাঁলান। দ্বিতীয় ওভারে যশ দয়ালকে দুটি চার মেরেই আউট হন। ভারত অধিনায়ক ফিরলেন ১৭ রানে। রায়ান রিকেলটনও বেশিক্ষণ থিতু হতে পারেননি। হেজলউডের বল লেগেছিল রিকেলটনের প্যাডে। আম্পায়ার আউট না দিলেও আরসিবি রিভিউ নেয়। তৃতীয় আম্পায়ার আউট দেন। রোহিতের মতো রিকেলটনও ফেরেন ১৭ রানে। উইল জ্যাকস ধরে খেলার চেষ্টা করেন। ফলে রানের গতি খানিকটা কমে যায়। রানের গতি বাড়াতে ক্রুণাল পাণ্ড্যর বল তুলে মারতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন জ্যাকস (২২)। দয়ালের দ্বিতীয় বলেই সূর্যের শট আকাশে উঠে গিয়েছিল। তিনি ক্যাচ ধরেও ফেলেছিলেন। তবে উল্টো দিক থেকে আসা জিতেশের সঙ্গে সঙ্ঘর্ষ হয় এবং ক্যাচ পড়ে যায়। চতুর্থ বলে দয়ালকে ছয় মারলেও ষষ্ঠ বলেই আউট সূর্যকুমার। এ বার তাঁর ক্যাচ ধরেন লিভিংস্টোন। মাত্র ২৮ রান করে ফেরেন মুম্বইয়ের সহ অধিনায়ক।

৯৯ রানে চার উইকেট খুঁইয়ে খানিকটা বিপাকে পড়ে যায় মুম্বই। সেই চচাপ কাটাতে ছয় নম্বরে নেমেই চালিয়ে খেলতে   শুরু করেন হার্দিক। ১৩তম ওভারে হেজলউডকে দুটি ছয় এবং দুটি চার মারলেন। ১৪তম ওভারে দাদা ক্রুণালকেও দুটি ছয় মারলেন। উল্টোপ্রান্তে অধিনায়কের রুদ্রমূর্তি দেখে হাত খুলে খেলতে শুরু করেন তিলক ভার্মাও। ২৬ বলে চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান তুলে নেন। অতিরিক্ত আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান। আউটের আগে ২৮ বলে করেন ৫৬ রান। ১৯তম ওভারে হেজলউডের প্রথম বলে ফেরেন হার্দিক পাণ্ড্যও (১৪ বলে ৪২)। দুই সেট ব্যাটার ফিরে যাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ ফের চলে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে। শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ১৯ রান। প্রথম বলেই মিচল স্যান্টনারকে (৩ বলে ৮) সাজঘরে ফেরান ক্রুণাল পাণ্ড্য। পরের বলে ফিরিয়ে দেন দীপক চহারকে (০)। তবে হ্যাটট্রিক রুখে দেন ট্রেন্ট বোল্ট।

Published by:

Share Link:

More Releted News:

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ