দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অমিত শাহের লাগাম টানুন, উনি ষড়যন্ত্র করছেন..’, মোদিকে অনুরোধ মমতার

নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ আন্দোলন নিয়ে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও তাঁর ডেপুটির লাগাম টানার অনুরোধ জানিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান।

গত কয়েকদিন ধরেই ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনে উত্তাল রাজ্যের বিভিন্ন প্রান্ত। মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় বিক্ষোভকারীদের বেনজির তাণ্ডব পরিস্থিতি অগ্নিগর্ভ করে দিয়েছে। সেই ‘উত্তাল’ আবহেই বুধবার (১৬ এপ্রিল) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের এক সম্মেলনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বাংলায় ওয়াকফের সংশোধিত আইন কার্যকর হবে না বলে আশ্বাস দিয়েছছিলেন। তবে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে, শুধুমাত্র ঘোষণায় শান্তি ফিরছে না। বিভিন্ন এলাকায় এখনও বিক্ষোভ চলছে, অনেক পরিবার ভিটেছাড়া, যা প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এদিন সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কী জানত না কেন্দ্রীয় সরকার? তাহলে এত তড়িঘড়ি সংশোধিত ওয়াকফ আইন কাকর করার কী প্রয়োজন ছিল?  বাংলায় দাঙ্গা বাঁধানোর জন্য কী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে ভিন রাজ্য থেকে অপরাধী ও দুষ্কৃতীদের বাংলায় নিয়ে আসা হয়নি? বিএসএফ-ই বা কেন দাঙ্গা রুখল না?’ বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে অমিত শাহ সিবিআই-ইডি সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বলে ফের অভিযোগ করে মমতা বলেন, ‘মোদিজিকে (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) অনুরোধ করব, অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন। উনি আমাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছেন।’

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ