আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাকরিপ্রার্থীকে অশালীন মেসেজ নিয়োগকারীর, সোশ্যাল মিডিয়া জুড়ে উঠল ঝড়

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে রেডিট বেশ জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বিভিন্ন সেক্টরের কর্মীদের চাকরির জন্য সংগ্রাম, কর্মক্ষেত্রের উদ্বেগ, কোনও মজার অভিজ্ঞতা সবই ভাগ করা যায় এই প্ল্যাটফর্মে। সম্প্রতি একজন মহিলা পিএ-এর চাকরির জন্য আবেদন করে কী ধরণের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তা প্রকাশ হয়েছে।

ঘটনাটি নয়ডার। এক তরুণী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ব্যক্তিগত সহকারী পদে চাকরির জন্য আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে নিয়োগকারী ও আবেদনকারীর মধ্যে কথোপকথন চলছিল। বেতন নিয়ে কথাবার্তা চালানোর ফাঁকে আবেদনকারী জিজ্ঞাসা করেন, “ইন হ্যান্ড নাকি সিটিসি? এই বিষয়ে আলোচনার কোনও জায়গা আছে কি?” নিয়োগকারী প্রথমে উত্তর দেন “ইন হ্যান্ড”, তারপরেই বলে বসেন “যদি কিছু মনে না করেন, আপনি কি আপনার একটি সম্পূর্ণ ছবি পাঠাতে পারেন?”

প্রার্থী অনুরোধ প্রত্যাখ্যান করা সত্ত্বেও, নিয়োগকারী চাপ দিতে থাকেন। তাঁর বক্তব্য ছিল “পিএ প্রোফাইলের জন্য পার্সোনালিটি দেখা জরুরি।” নিয়োগকারী আবেদনকারীকে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলের কথাও জিজ্ঞাসা করেন। গোটা কথোপকথনে তরুণী তাঁর পেশাদারিত্ব বজায় রেখেছিলেন। তিনি স্পষ্ট জানান, “আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি ব্যক্তিগত। আমি কি জিজ্ঞাসা করতে পারি পিএ পদের জন্য এটি কীভাবে প্রাসঙ্গিক?” তরুণী একটি ফর্ম্যাল ইন্টারভিউরও অনুরোধ করেন।

পোস্টের ক্যাপশনে মহিলার আরও সংযোজন, “ব্যক্তিগত সহকারীর ভূমিকায় নয়ডায় একটি চাকরির জন্য আবেদন করেছিলাম। বেতন ভাল কিন্তু নিয়োগকারী ভয়ঙ্কর আচরণ করছেন। আমি নিশ্চিত যে এটি নিয়ম নয়। এই আলোচনার আগে, তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি বিবাহিত কিনা! আমার অত্যন্ত হতাশাজনক বলে মনে হয়েছে সবটা।”

শেয়ার করার পর থেকে পোস্টটি ভাইরাল হয়েছে। উঠেছে প্রতিক্রিয়ার ঝড়। একজন মহিলাকে পরামর্শ দিয়ে বলেছেন “লিঙ্কডইনে এটি পোস্ট করুন এবং ওই কোম্পানিটিকে ট্যাগ করুন। খুব সম্ভবত ওই নিয়োগকারী এঁর আগেও একই কাজ করেছে, ভবিষ্যতেও করবে।”

Published by:

Share Link:

More Releted News:

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ