চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভেবে দেখুন’- বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সতর্কবার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ নয়। বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎখাত এবং অন্তর্বর্তী সরকারের গঠন হওয়ার পর তার দায়িত্ব মহম্মদ ইউনূস পাওয়া থেকে সারা পৃথিবীর কাছে বাংলাদেশ আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের জন্য ত্রিস্তরীয় নির্দেশ (বলা ভাল পরামর্শ) জারি করেছে। কোনও দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন এমন ত্রিস্তরীয় পরামর্শ বা নির্দেশ জারি করে, তখন এর অর্থ হল ভ্রমণ সম্পর্কে পুনর্বিবেচনা করা উচিত। ভ্রমণ না করা যদি একান্তই সম্ভব না হয়, তবেই যাওয়া উচিত। এছাড়াও, আমেরিকা বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের জন্য একটি চতুর্স্তরীয় অ্যাডভাইজরি জারি করেছে। যার অর্থ হল সেখানে মার্কিন নাগরিকদের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ।

আমেরিকা তার নাগরিকদের কী বলেছে?

মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের পরামর্শ মার্কিন পররাষ্ট্র দফতর কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো দ্বারা জারি করা হয়। এতে বলা হয়েছে, “২০২৪ সালের গ্রীষ্মের পর অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বাংলাদেশে নাগরিক অস্থিরতা এবং সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিন্তু মাঝেমধ্যে বিক্ষোভ হয়, সংঘর্ষের সম্ভাবনাও তৈরি হয়। পরিস্থিতি যে কোনও সময় পরিবর্তিত হতে পারে। মার্কিন নাগরিকদের সকল ধরনের  সমাবেশ (অবশ্যই বাংলাদেশি সমাবেশ) তা যদি শান্তিপূর্ণ হয় তাও এড়িয়ে চলা উচিত। কারণ সামান্য কোনও কারণ বা কোনও সতর্কতা ছাড়াই বাংলাদেশ সহিংস হয়ে উঠতে পারে।”

এর পাশাপাশি বলা হয়েছে, “ভ্রমণকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমারের মতো ছোটখাটো অপরাধের বিষয়ে সতর্ক থাকা উচিত। এছাড়াও বাংলাদেশের প্রধান শহরগুলিতে চুরি, ডাকাতি হামলা এবং অবৈধ মাদক পাচারের মতো অপরাধ হতেই থাকে।  তবে বিদেশীদের তারা লক্ষ্যবস্তু করে এমন কোনও ইঙ্গিত নেই। এই অপরাধগুলি পরিস্থিতি, সময় এবং অবস্থান-নির্ভর। বাংলাদেশ সন্ত্রাসী সহিংসতার তালিকায় রয়েছে, যার মধ্যে সন্ত্রাসী হামলা এবং অন্যান্য কার্যকলাপও রয়েছে। ফলে বাংলাদেশে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের কূটনৈতিক এনক্লেভের বাইরে ঢাকা শহরের মধ্যেও অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ।”

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের জন্য একটি পৃথক চতুর্স্তরীয় পরামর্শ জারি করে ট্রাম্প সরকারের বক্তব্য, “খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান পার্বত্য জেলায় (সম্মিলিতভাবে পার্বত্য চট্টগ্রাম নামে পরিচিত) মাঝেমধ্যে সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ এবং অন্যান্য ঘটনা ঘটে। এই অঞ্চলে যে অপহরণগুলি বেশি হয় তা হল পারিবারিক বিরোধের কারণে এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং রাজনৈতিক সহিংসতাও এই অঞ্চলে ভ্রমণকারী পর্যটকদের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করে। তাঁর মধ্যে রয়েছে আইইডি বিস্ফোরণ এবং গুলি চালনার মতো ঘটনা।”

ভ্রমণকারীদের উদ্দেশ্যে নির্দেশ, “যদি আপনি এই এলাকাগুলিতে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা অফিস থেকে পূর্বানুমতি নিতে হবে। বাংলাদেশে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের এই এলাকায় ভ্রমণ নিষিদ্ধ। কোনও কারণেই এই এলাকায় ভ্রমণ করা যাবে না।”

Published by:

Share Link:

More Releted News:

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ