স্বমহিমায় ফিরছে অস্বস্তিকর গরম, কত বাড়বে তাপমাত্রা, জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বমহিমায় ফিরছে গরম। রবিবার থেকে ঝড় বৃষ্টির দাপট কমে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে অস্বস্তিকর গরম। কয়েকদিনের বৃষ্টিতে গরম থেকে কিছুটা রেহাই মিললেও এবার ফিরতে চলেছে হাসফাঁস করা গরম। শুষ্ক আবহাওয়া ও রোদের তেজ বাড়বে। এতেই কাহিল হবে শরীর।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় এখন তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে ৭ জেলায় রবিবার বৃষ্টি হতে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বুধবার থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে। তবে সপ্তাহ শেষে পশ্চিমের জেলাতে তাপমাত্রার হেরফের হতে পারে। রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। তবে জানা গিয়েছে, বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

সমুদ্র এবং উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি থাকছে সোমবার। মৎস্যজীবীদেরও সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা ঠিক থাকলেও মঙ্গলবার থেকে ফের চরবে পারদ। ফলে বৃদ্ধি পাবে তাপমাত্রা। বাতাসের আদ্রতা থাকার কারণে বাড়বে অস্বস্তিও। রবিবার সকাল থেকেই তার টের পাওয়া গিয়েছে। মৃদুমন্দ হাওয়া থাকলেও রোদ ওঠার পরেই শুরু হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি।

দক্ষিণবঙ্গের বৃষ্টির সেরকম প্রভাব না থাকলেও উত্তরবঙ্গে বেশ কয়েক জেলায় ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং থেকে মালদা সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরে তাপমাত্রা বৃদ্ধির কথাও জানিয়েছে।

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু