বিক্ষিপ্ত বৃষ্টিতেই কী থাকতে হবে সন্তুষ্ট? কী বলছে হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে কমেছে বৃষ্টির প্রভাব। সোমবার থেকে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি।

সোমবার সকাল রোদ ওঠার পর থেকে চড়চড় করে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। সঙ্গী হতে প্যাচপ্যাচে ঘাম। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনে দিনে শুষ্ক আবহাওয়া ও রোদের তেজ বৃদ্ধি পাবে। যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। জানা গিয়েছে স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা থাকতে পারে পাঁচ থেকে ছয় ডিগ্রি বেশি। সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার থেকে রাজ্যের আকাশ থাকবে পরিষ্কার। বুধ বৃহস্পতিবার কলকাতা তাপমাত্রা থাকতে পারে ৩৭ থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াস।সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।

উল্লেখ্য গত সপ্তাহে বৃষ্টির জন্য একধাক্কায় অনেকটাই নেমেছিল তাপমাত্রা।  তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। তবে গরম থাকলে কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে,  নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার দু-একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টিতেই থাকতে হবে সন্তুষ্ট। উপরের ৫জেলায়া বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব বেশি পরিবর্তন নেই রাজ্যে। বৈশাখের শুরুতেই সামান্য স্বস্তি মিললেও ফের স্বমহিমায় ফিরছে সে। প্রখর তাপ নিয়ে আকাশ বাতাসকে শুষ্ক করতে প্রস্তুত সে।  প্রবল তাপে কষ্ট দিতে হাজির সে।

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু