৮৮ বছর বয়সে প্রয়াত পোপ ফ্রান্সিস, বিশ্বজুড়ে শোকের ছায়া

দীর্ঘদিন ধরে অসুস্থতার পরে না ফেরার দেশে পাড়ি দিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে অসুস্থতার পরে না ফেরার দেশে পাড়ি দিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। আজ সোমবার (২১ এপ্রিল) ভ্যাটিকান সিটির তরফে পোপের প্রয়াণ সংবাদ জানানো হয়েছে। পোপের মৃত্যুতে গোটা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে হুইল চেয়ার ব্যবহার করতে শুরু করেছিলেন পোপ। শেষ কয়েক মাসে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শেষবার তিনি ৩৮ দিন হাসপাতালে ছিলেন এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন পোপ। আজ তিনি তার বাসভবন, কাসা সান্তা মার্তায় প্রয়াত হয়েছেন। 

উল্লেখ্য, পোপ ফ্রান্সিসের অসুস্থতার সময় থেকেই চার্চের আনাচে কানাচে প্রশ্ন উঠেছিল যে, পরবর্তী পোপ কে হবেন? কী রয়েছে ভ্যাটিকানের নিয়মাবলী, তা নিয়েও চলেছে জোর চর্চা। এদিকে পোপের এমন অবস্থার কারণে দায়ভার সামলানো কঠিন হয়ে পড়েছিল। সেই সময় পোপের সম্ভাব্য পদত্যাগ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন কার্ডিনাল জ্যঁ মার্ক অ্যাভেলিন ও কার্ডিনাল হুয়ান যোসে ওমেলাও। তারা গির্জার ধারাবাহিকতার ওপর জোর দিয়ে বলেছিলেন, ‘পোপ বদলায়, আমরা বিশপরা বদলাই, প্যারিসের পুরোহিতরা বদলায়, সবাই বদলায়। কিন্তু ট্রেনটি চলতেই থাকে।পোপ যদি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠেন তবে সবকিছুই সম্ভব।’  এমণকী এ নিয়ে পোপ ফ্রান্সিসও সম্প্রতি জানিয়েছিলেন, যদি স্বাস্থ্যগত সমস্যা খুব খারাপ। তবে যদি তিনি সুস্থ হয়ে না ওঠেন তবে তিনি পদত্যাগ করার কথা ভাববেন। কিন্তু তা আর হল না। সোমবার ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

পোপ ষোড়শ বেনেডিক্ট ২০১৩ সালে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। কারণ হিসেবে দেখিয়েছিলেন স্বাস্থ্যের অবনতি। তবে তাঁর পদত্যাগ ছিল ঐতিহাসিক। ৬০০ বছরের ইতিহাসে তা ছিল নজিরবিহীন। সে বার পোপ কনক্লেভ স্বাভাবিকের চেয়ে ১৫ দিন আগে শুরু হয়েছিল। পাঁচ দফা ভোটের পর পোপ ফ্রান্সিস তার উত্তরসূরি পদে নির্বাচিত হন। সেটাই প্রথমবার, যখন একজন প্রাক্তন, একজন বর্তমান পোপ ভ্যাটিকানে একসঙ্গে বসবাস করেছিলেন। অবশ্য এরপরেও পোপ ফ্রান্সিস নয়া পোপ হিসেবে ওই আসনে বসেছিলেন। ফ্রান্সিস, আর্জেন্টিনায় জর্জ মারিও বার্গোগলিওর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আমেরিকা মহাদেশের প্রথম পোপ। ৭৬ বছর বয়সে পোপ নির্বাচিত হয়ে তিনি দ্রুত প্রভাব বিস্তার করেছিলেন। প্রায় ১২ বছরেরও বেশি সময় ধরে, তিনি ভ্যাটিকানের আমলাতন্ত্র পুনর্গঠন করেছিলেন। তিনি চারটি প্রধান শিক্ষামূলক নথি লিখেছিলেন। ৬৫টিরও বেশি দেশে ৪৭টি বিদেশ ভ্রমণ করেছেন এবং ৯০০ জনেরও বেশি মানুষকে সাধুর তৈরি করেছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে, তিনি কেস-বাই-কেস ভিত্তিতে পুরোহিতদের সমকামী দম্পতিদের আশীর্বাদ করার অনুমতি দিয়েছিলেন এবং প্রথমবারের মতো ভ্যাটিকান অফিসের প্রধান হিসেবে নারীদের নিয়োগ করেছিলেন। তিনি বিশ্বের ক্যাথলিক বিশপদের পাঁচটি প্রধান ভ্যাটিকান শীর্ষ সম্মেলনও করেছিলেন। যেখানে নারীদের নিয়োগ এবং চার্চের যৌন শিক্ষার পরিবর্তনের মতো বিতর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হত। গতকাল রবিবার ইস্টার উপলক্ষে পোপ ফ্রান্সিস আকস্মিক জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন। তিনি সেন্ট পিটার্স স্কোয়ারে ৩৫,০০০ জনতার ভিড়ের হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেছিলেন। সমগ্র জীবন ঈশ্বরের সেবায় নিবেদিত করেছেন পোপ ফ্রান্সিস।

 

 

 

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা