পোপ ফ্রান্সিসের শেষকৃত্য কখন? সময় জানিয়ে দিল ভ্যাটিকান

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি দিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। গতকাল সোমবার (২১ এপ্রিল) ভ্যাটিকান সিটির তরফে তাঁর প্রয়াণের খবর জানিয়েছেন। পোপের মৃত্যু সারা বিশ্বে শোকের ছায়া ফেলে।

ভ্যাটিকান তরফ থেকে আজ অর্থাৎ মঙ্গলবার জানানো হয়েছে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শনিবার ৮:০০ GMT (১:৩০ IST) তে অনুষ্ঠিত হবে। এদিনই কফিনে শায়িত পোপ ফ্রান্সিসের প্রথম ছবি প্রকাশ করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, কলেজ অফ কার্ডিনালের ডিন কার্ডিনাল জিওভান্নি ব্যাতিস্তা মাস বা গণপ্রার্থনার পৌরোহিত্য করবেন। সেই প্রার্থনায় হাজির থাকবেন গোটা বিশ্বের তাবড় বৃদ্ধ সন্ন্যাসী, কার্ডনাল, আর্চবিশপ, বিশপ এবং ফাদাররা। তারপরেই শুরু হবে প্রয়াত পোপের আত্মার শান্তি কামনায় ৯ দিনের শোকপালন।

তবে তার আগে আগামী বুধবার পোপের শবাধার কাসা সান্তা মারিয়া চ্যাপেল থেকে সেন্ট পিটার্স বাসিলিকায় নিয়ে আসা হবে। জানা গিয়েছে, সেখানেই ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা থাকবে। পবিত্র রোমান গির্জার প্রধান কর্তা কার্ডিনাল কেভিন ফারেল ২৩ এপ্রিলের প্রার্থনার পৌরোহিত্য করবেন। খবর, তারপর শোকযাত্রা যাবে সান্তা মার্তা স্কোয়ার থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাসিলিকায়।

পোপ ছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান ধর্মগুরু। আগেই জানা গিয়েছিল, তিনি প্রায় বহু দিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন। এমনকি খবরে এটাও জানা গিয়েছিল, তাঁর উভয় ফুসফুসে নিউমোনিয়া ছিল। তিনি খেতে খুবই ভালবাসতেন।

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক