গরম থেকে মুক্তি পেতে স্নান করতে গিয়ে মৃত ২, প্রায় দু’দিন পর উদ্ধার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর: এই তীব্র গরম থেকে বাঁচতে এক জলাশয় স্নান করতে নেমেছিল দুই কিশোর। তখনই তলিয়ে যায় সে। তারপর প্রায় দু’দিন পর উদ্ধার করা হয় তাঁদের দেহ। ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের আরামবাটি এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ দুই বন্ধু ওই জলাশয়ে নেমেছিল। এর পরই তারা তলিয়ে যায়। সেদিন থেকেই তাঁদের খোঁজা হচ্ছিল। কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত তাঁদের শনিবার উদ্ধার করা সম্ভব হয়। পাওয়া গেল তাঁদের মরদেহ। শনিবার বেলা পৌনে ২টো নাগাদ সিভিল ডিফেন্স ও ডুবুরিদের মিলিত প্রচেষ্টায় দেহ দু’টি উদ্ধার হয়।

এই ঘটনাকে ঘিরে প্রচণ্ড অশান্তি সৃষ্টি হয়েছিল ওই এলাকায়। বাসিন্দাদের দাবি, যেই জলাশয় অরা ডুবে গিয়েছে সেটা রেলের অধীনস্থ। কিন্তু ওই দুই কিশোরদের খোঁজার বিষয় তারা কোনও উদ্যোগই নেয়নি।

জানা গিয়েছে, ওই জলাশয় মৃত ছেলেদের নাম আকাশ সিং চৌহান ও সঞ্জীব রাও। তাঁদের বয়স ১৭-১৮-র মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। আরামবাটি এলাকার মানুষ বলেছেন, এটি আক্ষরিক অর্থে কোনও জলাশয় নয়, মোরাম খাদান। এখানে বৃষ্টির জল জমে জমে এই রেলের এই মোরাম তোলার পরই জলাশয়ে পরিণত হয়েছে। কিছুদিন অতিরিক্ত গরম পড়ার কারণেই তাঁরা স্নান করতে যায় সেখানে। তার পরই ঘটে এই বিপত্তি।

সূত্রের খবর, সেখানের বাসিন্দারা ওই দুই বন্ধুকে জলাশয়ে নামার পর ছবি তুলতেও দেখে ছিলেন। তারপর থেকেই তাঁদের খুঁজে পাওয়া যায়নি। তড়িঘড়ি খবর পৌঁছে যায় খড়্গপুর টাউন থানায়। অবশেষে তল্লাশি করে শনিবার তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকার সঙ্গে উদ্দাম প্রেম শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০