করমর্দনের জন্য হাত বাড়ালেন মোল্লা ইউনূস, পাত্তাই দিলেন না ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসকে ‘অওকাত’ বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসেলিকায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দনের আশা নিয়ে হাত বাড়িয়ে দিয়েছিলেন একাত্তরের গণহত্যাকারীদের দোসর মোল্লা ইউনূস। কিন্তু পাত্তাই দেননি মার্কিন প্রেসিডেন্ট। ফলে ফটো তুলে বাংলাদেশিদের কাছে ‘হিরো’ সাজার স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে ‘সুদখোর’ মহাজনের। যদিও দুধের স্বাদ ঘোলে মেটাতে জো বাইডেন-জন ক্যারির মতো বাতিল নেতাদের সঙ্গে গলাগলি করে ফটো তুলে তা নিজের পোষ্যভৃত্য প্রেস উইংয়ের মাধ্যম বাংলাদেশের শিরদাড়াহীন সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন।

গতকাল শনিবার (২৬ এপ্রিল) সেন্ট পিটার্স স্কোয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিশ্বের ৫০টি দেশের রাষ্ট্রপ্রধান-সহ ১৩০টি দেশের প্রতিনিধিরা। পোপকে সম্মান জানানোর চেয়েও বিশ্বের শীর্ষ রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ছবি তুলে নিজেকে ‘মহান নেতা’ হিসাবে তুলে ধরার প্রয়াসে ছুটে গিয়েছিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। কিন্তু শত চেষ্টা করেও বিশ্বের শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানদের ধারে-কাছে ঘেঁষতে পারেননি। অনুষ্ঠানে প্রথম সারিতে বসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডন্ট ইমান্যুয়ল ম্যাঁক্রোর সঙ্গে করমর্দন করে ছবি বাজারজাত করে নিজেকে কেউকেটা হিসাবে তুলে ধরার স্বপ্ন স্বপ্নই থেকেছে।

যদিও বাংলাদেশের অবৈধ সরকারের প্রধানকে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা (নামগোত্রহীন) কতটা গুরুত্ব দেন, তা বোঝাত প্রাণিপাত পরিশ্রম করেছে হিযবুত তাহরীর জঙ্গিনতা তথা ইউনূসের প্রেস উইংয়ের দায়িত্বে থাকা শফিকুল আলম অ্যান্ড গ্যাং। বিকলেই বাংলাদেশের বিভিন্ন সংবামাধ্যমের মালিকদের ফোন করে ইউনূসের সঙ্গে বিভিন্ন দেশের নেতাদের ছবি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। প্রেস উইংয়ের তরফে জানানো হয়, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট, ইকুয়েডরের প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট ও পর্তুগালের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে যাদের ষড়যন্ত্রে শেখ হাসিনাকে উচ্ছেদ করে বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়েছেন সেই জো বাইডেন, তার পত্নী জিল বাইডেন, বারাক ওবামার জমানায় মার্কিন বিদেশমন্ত্রীর দায়িত্ব পালনকারী জন ক্যারির সঙ্গেও গলা জড়াজড়ি করার ছবি প্রকাশ করা হয়।

সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সেন্ট পিটার্স ব্যাসলিকায় অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলছিলেন তখন অনাহুতের মতো হাজির হয়ে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন ইউনূস। কিন্তু উপেক্ষা করেই নিজের আসনের দিকে এগিয়ে যান ট্রাম্প। তাঁর পাশে গিয়ে বসেন ফরাসি প্রেসিডেন্ট। বেশ কয়েক সারি পিছনে বসার জায়গা ছিল ইউনূসের। বিরস বদনে সেখানে গিয়ে বসেন।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু