দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের নোংরা রাজনীতি রেলের! দিঘার জন্য বিশেষ ট্রেন দিয়েও বাতিল

নিজস্ব প্রতিনিধি , দিঘা: দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হবে এই মন্দিরের। এই অনুষ্ঠান ঘিরে রাজ্যজুড়ে উন্মাদনা তুঙ্গে। উদ্বোধনের আগে থেকেই মন্দির চত্বরে ঘুরে এসেছেন বহু পর্যটক। দরজা না খুললে কি হয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে ছবি তুলতে দোষ কোথায়।

এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে হাজির থাকতে অনেকেই এই সময় টিকিট কেটেছে। কেউ বাসে, কেউ বা ট্রেনে, কেউ বা নিজের গাড়ি চালিয়ে যাবেন দিঘায়। যখন গোটা রাজ্যবাসী এই মন্দির উদ্বোধনের উন্মাদনায় ভাসছেন, তখনই খারাপ খবর শোনাল রেল। সাধারণ মানুষের কথা ভেবে বিশেষ ট্রেনের কথা বলা হয়েছিল। সেই বিশেষ ট্রেন বাতিল করা হচ্ছে।

মন্দির উদ্বোধনের ৩দিন বাকি থাকতে বিজ্ঞপ্তি দিয়ে ট্রেনটি বাতিল করা হয়েছে। যারফলে মন খারাপ জগন্নাথভক্তদের। এই সময় প্রশ্ন উঠেছে, কেন আচমকা ট্রেন বাতিল করা হল? বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ০৮১১৩/০৮১১৪ হাওড়া-দিঘা-হাওড়া ইএমইউ স্পেশাল এবং ০৮১১৫/০৮১১৬ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া ইএমইউ স্পেশালের পরিষেবা বাতিল করা হচ্ছে। এই ট্রেনগুলো ৪ মে পর্যন্ত পরিষেবা দেওয়ার কথা ছিল। কিন্তু পরিচালনগত সমস্যার কারণে সেগুলো বাতিল করা হচ্ছে।

জানা গিয়েছে, গ্রীষ্মকালে দিঘাতে বহু মানুষ ঘুরতে যান। এবার আরও একটা নতুন আকর্ষণ-জগন্নাথ মন্দির। এই মন্দির ও সমুদ্রের টানে বহু পর্যটক হাজির হচ্ছেন সমুদ্র সৈকতে। মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ২টি বিশেষ ট্রেনের কথা ঘোষণা করা হয়েছিল। বাতিল করার কারণ হিসেবে রেকের অভাব এবং অপারেশনাল সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। এতেই নোংরা রাজনীতি দেখতে রাজনৈতিক মহল।

Published by:

Share Link:

More Releted News:

জমায়েত ঠেকাতে লাঠি উঁচিয়ে তাড়া, কড়া ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

ভোট দিয়েই মৃত্যু ভোটারের, কেশপুর বিধানসভার ঘটনায় শোকে গ্রামবাসী, তোপ শিউলির

ভোট দিলেই মিলছে মুড়ি-তরকারি, ভোটারদের ‘উপহার’ কাজল শেখের

‘যাঁকে খুশি ভোট দিন!’, স্পোর্টস ম্যান স্পিরিট দেখালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

নওদায় তুমুল বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর, বোমাবাজির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ