ভারতের প্রত্যাঘাতের ভয়ে জঙ্গিদের পাতালে নিরাপদ আশ্রয়ে সরাল পাক সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যালীলার বদলা নিতে দিল্লি বদ্ধপরিকর বুঝতে পেরেই জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে শুরু করেছে পাকিস্তান সেনা। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরে থাকা বিশেষ শিবির বা লঞ্চ প্যাড থেকে সরে গিয়ে মাটির তলায় থাকা বিশেষ বাঙ্কারে গা ঢাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। আর ওই নির্দেশের পরেই পাক অধিকৃত কাশ্মীরের একাধিক লঞ্চ প্যাড থেকে সরে গিয়েছে জঙ্গিরা।

জম্মু-কাশ্মীর সহ উত্তর ভারতে নাশকতা কিংবা অন্তর্ঘাতমূলক হামলা চালাতেই লস্কর-ই-তৈয়বা, জামায়াত উদ দাওয়া-সহ একাধিক জঙ্গি সংগঠনকে ঢাল হিসাবে ব্যবহার করে চলেছে পাক সেনা। ওই জঙ্গি সংগঠনগুলির অধিকাংশই পাক অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়েছে। পআয় ৪২টি জঙ্গি শিবির বা লঞ্চ প্যাড ছিল। আর তাতে হাজির ছিল ১৫০-২-০০ জঙ্গি। সুযোগ বুঝে সীমান্ত টপকে ভারতে ঢুকে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে খুন করা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরাও পাক অধিকৃত কাশ্মীর থেকে দুর্গম পথ পাড়ি দিয়ে ২২ ঘন্টা হেঁটে পৌঁছেছিল পহেলগাঁওয়ের বৈসরনে। বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকে ভারতীয় বায়ুসেনা পাক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল। কিন্তু নতুন করে আবার ঘাঁটি গাড়তে শুরু করে দিয়েছে জঙ্গিরা।

পহেলগাঁওয়ে সংগঠিত হত্যালীলার বদলা নিতে ভারত যে কোনও মুহুর্তে প্রত্যাঘাত করতে পারে এমন আশঙ্কায় রাতের ঘুম উড়েছে পাকিস্তানি সেনার। তাই ভারতে নাশকতা চালানোর জন্য পোষ্য জঙ্গিদের বাঁচাতে আসরে নেমেছে পাক সেনাপ্রধান আসিম মুনির ও তার স্যাঙাতরা। গত ২৪ ঘন্টায় পাক অধিকৃত কাশ্মীরের কেল, সারদি, দুধনিয়াল, আতমুকাম, জুরা, লিপা, পাচ্চিবান, ফরোয়ার্ড কায়ুটা, কোটিল, কুইরাত্তা, মান্ধার, নিখাইল, চমনকোট ও জানকোটের জঙ্গি শিবির গুটিয়ে ফেলেছে। ওই সব শিবিরে থাকা জঙ্গিদের পাক সেনার জন্য নির্মিত বাঙ্কারে আত্মগোপন করার নির্দেশ দিয়েছে।

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে