মঙ্গলেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কবে পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রবল গরম থেকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সোমবার রাতের বৃষ্টি। কলকাতা সহ রাজ্যের বিস্তির্ণ এলাকা ভিজেছে বৃষ্ঠিতে। সঙ্গী ছিল ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে এই বৃষ্টির প্রভাব জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহভর প্রবল গরমে নাজেহাল হয়েছে দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে অল্প বিস্তর বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তার দেখা মেলেনি। বদলে প্রখর তাপপ্রবাহ বজায় ছিল বেশ কিছুদিন। শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইবে। তবে জানানো হয়েছে সোমবার বৃষ্টিপাত হওয়ায়, দুর্যোগ খুব বেশি নাও হতে পারে।

হাওয়া অফিসসূত্রে খবর, বুধবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমান বাড়বে কিছু কিছু জায়গায় কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারের রাতের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে কিছুটা নেমেছে তাপমাত্রা। মঙ্গলবার সকালে মনোরম আবহাওয়া টের পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও জারি রয়েছে বৃষ্টির সতর্কতা। তবে বুধবার থেকে কিছুটা হলেও কমবে দাপট। তবে শুক্রবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি। তবে জানানো হয়েছে, ওড়িশা ও বাংলা উপকূল বেশ উত্তাল থাকবে। যারজন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জানা গিয়েছে, সোমবারের বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় অনেকটাই। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি নিচে। কলকাতায় শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  এককথায় বলা চলে বৃষ্টির কারণে মিলেছে জ্বালাপোড়া গরম থেকে স্বস্তি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে বাড়তে পারে অস্বস্তি।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের