“আমাকে ভোট না-দিতে চাইলে না-দিন”, বড়বাজারের বাসিন্দাদের অনুরোধ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পরের দিনই কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই সরাসরি পৌঁছে যান বড়বাজার এলাকায়। সেখানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করেন তিনি।

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দুপুরেই বড়বাজার এলাকা পরিদর্শনে আসেন। এবং তাঁর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ও দমকলমন্ত্রী সুজিত বসু। সেখানে গিয়ে মমতা হোটেলের আশপাশে থাকা বাড়িগুলি দেখেন। আর অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এমনকি তিনি সেখান থেকে জানান, আগুন ধরে যাওয়া হোটেলটিকে ‘সিল’ করে দেওয়া হবে। তিনি জানান, যেখান থেকে দমকল প্রবেশ করবে সেই পথও বন্ধ ছিল।

ভেঙে পড়া বাড়িগুলির প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী পুলিশ, পুরসভা ও দমকলকে একসঙ্গে আলোচনা করে বাসিন্দাদের সাহায্য করার জন্য অনুরোধ করেন। তিনি এটাও বলেন, বাড়িগুলি সংস্কারের সময় যেন বাসিন্দাদের থাকার জায়গার জন্য কোনও অসুবিধা না হয়। তাঁদের অন্য কোনও জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়ার বিষয়টি যেন তাঁরা নজরে রাখেন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন আশেপাশে অনেক প্লাস্টিক রাসায়নিক রাখা রয়েছে। সেই প্রসঙ্গে তিনি অনুরোধ করে বলেন, “কিছু জায়গায় অনেক প্লাস্টিক মজুত রয়েছে। কথা শোনে না। শুনতে হবে। আমি কারও বিরুদ্ধে নই। আপনারা ভাল থাকুন, আমি সেটাই চাই। এটা বলার জন্য আমাকে ভোট না-দিলে, না-দিন। চাই না। কিন্তু দয়া করে নিজেদের জীবন বাঁচান।”

জানা গিয়েছে, কলকাতার বড়বাজারের অগ্নিকাণ্ডে প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বেশিভাগ মানুষই আগুনে নয়, ধোঁয়ার কারণে মারা গিয়েছেন।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। এই প্রসঙ্গে মমতা বলেন, “টাকা দিয়ে তো আর মানুষের জীবনের দাম মেটানো যায় না। তাই সুরক্ষার প্রশ্নে সকলকেই সচেতন হতে হবে।”

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪