সামশেরগঞ্জ বিডিও অফিসে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, পাশে থাকার আশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিডিও অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সঙ্গে কথা বলছেন তিনি। পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব মনোজ পন্থ, জেলাশাসক রাজর্ষি মিত্র।

অশান্ত বিধ্বস্ত মুর্শিদাবাদে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদে পা রেখেছেন তিনি। মঙ্গলবারই তিনি এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সঙ্গে বসে কথা বলেন। তাঁদের সমস্যার কথা শুনেছেন। বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক অনুদানের কথাও তিনি জানিয়েছেন।

মুর্শিদাবাদে অশান্তি ছড়িয়ে পড়ার সময় উত্তপ্ত হয়ে উঠেছিল সামশেরগঞ্জ। একাধিক বাড়ি দোকান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। সবার সমস্যার কথা এদিন সামনে বসে শোনেন।শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, অশান্তির জেরে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সকলকেই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সামশেরগঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা রয়েছে বহরমপুরে। যাবেন জঙ্গিপুর, সূতিতেও। মঙ্গলবার সবার আগে সামশেরগঞ্জের বিডিও অফিসে আসেন। সোমবারই বলেছিলেন, যারা চাইবেন, বিডিও অফিসে এসে তাঁর সঙ্গে দেখা করতে পারেন।

সোমবার মুর্শিদাবাদ পৌঁছে সার্কিট হাউস থেকে ১ কিমি দূরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক দফতরে মুর্শিদাবাদ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির কনফারেন্স হলে মুর্শিদাবাদের সমস্ত বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক সেরেছেন তিনি। বৈঠক থেকে বেড়িয়ে তিনি বলেছেন, মুর্শিদাবাদে যারা অশান্তি ছড়িয়েছে, তারা মুর্শিদাবাদের শত্রু। বাইরের লোক এসে এখানে অশান্তির সৃষ্টি করেছে। ধর্মের নামে ভেদাভেদ করার চেষ্টা হয়েছে মুর্শিদাবাদে।অশান্তি বিধ্বস্ত মু্র্শিদাবাদে গিয়েও সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি ও বিএসএফ-কেও একহাত নিয়েছেন তিনি।

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার