‘কাউকে জায়গা ছাড়তে হয়’, রোহিত শর্মার অবসর নিয়ে মন্তব্য সৌরভের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আইপিএল-র মাঝেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন তারকা ক্রিকেটার রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মাহির স্টাইলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ভারতের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত। সবসময় কাউকে না কাউকে জায়গা ছেড়ে দিতে হয়। টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে রোহিত। কিন্তু ওয়ান ডে এবং আইপিএল-এ খেলা চালিয়ে যাবে। রোহিত শর্মাকে নিজের সিদ্ধান্তের জন্য অভিনন্দনও জানিয়েছেন মহারাজ।

জানা গিয়েছে, সৌরভ যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, তখন রোহিতকে ক্যাপ্টেন করার জন্য সওয়াল করেছিলেন। কিন্তু প্রথমে রোহিত মানতে নারাজ থাকলেও পরে তা মেনে নেন। সৌরভের সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটা প্রমাণিত। এই প্রসঙ্গে সৌরভ বলেছেন, খেলোয়াড়দের সমর্থন করাই বোর্ডের কাজ। তিনি, প্রেসিডেন্ট থাকাকালিন তাঁর সঙ্গে ছিলেন সেক্রেটারি জয় শাহ এবং বাকি সদস্যরা। সকলের লক্ষ্যেই ছিল ভারতীয় দলকে শক্তিশালী করে সাফল্য পেতে সাহায্য করা। সেই মুহূর্তে ভারতের সবচেয়ে ভালো ক্যাপ্টেন রোহিতই হতে পারেন। তাঁর কাঁধে চেপেই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।

রোহিত শর্মাকে ক্যাপ্টেন করার পিছনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান বেশ অনেকটাই। রোহিতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সোরভের মন্তব্য, রোহিতের সিদ্ধান্ত সঠিক। লালবল নিয়ে স্ট্রাগল করছিল রোহিত। সেই কারণ থেকেই হয়তো এই সিদ্ধান্ত।

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে ভারতীয় টিমের। তার আগেই রোহিত জানিয়েছে তাঁর সিদ্ধান্ত। ফলে নতুন ক্যাপ্টেন খোঁজা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

 

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের