লেহ-লাদাখে ঘুরতে গিয়ে আটকে বাঙালি দম্পতি, চিন্তায় পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  স্ত্রী-কন্যাকে নিয়ে লেহ-লাদাখ কয়েকদিনের জন্য ঘুরতে গিয়েছিলেন মুম্বই নিবাসী এক ব্যক্তি। কলকাতায় বাড়ি হলেও কর্মসূত্রে মুম্বইতেই থাকেন। যুদ্ধ পরিস্থিতির কারণে লে-লাদাখেই আটকে পড়েছেন ১০দিন ধরে। ফলে কলকাতাতে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।

জানা গিয়েছে, বছর ১৪ কন্যাকে নিয়ে গরমের ছুটিতে লেহ ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সুদীপ্ত দাস। পরিকল্পনা অনুসারে ৩০ এপ্রিল বিমানে লেহ পৌঁছন। সেখানে ঘোরা ফেরাও করেন। কিন্তু তাঁদের ভাগ্য তাঁদের সঙ্গে অন্য খেলা খেলবা তা ভাবতেও পারেন নি ওই সম্পতি। বিমানে যাতায়াতের আগামী টিকিট ও কেটে রেখেছিলেন তিনি। কিন্তু লেহ যাওয়া যতটা সহজ ছিল, ফিরে আসাটা যে এত কঠিন হবে তা ভাবতেও পারেননি দাস দম্পতি।

সূত্রের খবর, ৪ মে তাদের ফিরে আসার কথা থাকলেও সেই বিমান বাতিল করা হয়েছে। ১০ তারিখ বিমান ঠিক করা হলেও সেই বিমানও বাতিল হয়ে গিয়েছে। পাশাপাশি তাঁদের জানানো হয়েছে আগামী ২১ মে পর্যন্ত কোনও বিমান পরিষেবা মিলবে না। এরপরেই মাথায় হাত দাস দম্পতি সহ অন্যান্যরা। এই খবর পাওয়ার পরে কলকাতায় চরম উদ্বেগের মধ্যে পড়েছেন পরিবারের লোকজন। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই লেহ লাদাখ ঘুরতে গিয়েছেন। সারা সকলেই আটকে পড়েছেন।

২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর থেকে দেশের পরিস্থিতির বদল হয়েছে। বাড়তে থাকে বিমান ভাড়া। বাতিলও হয়ে চলেছে বহু বিমান। বৈসরন ভ্যালিতে হিন্দু পর্যটকদের নিশানা করা হয়েছে তাই স্বাভাবিকভাবে চরম উৎকণ্ঠায় দিন কাটছে সুদীপ্ত দাসের পরিবারের।

জানা গিয়েছে, রবিবার তারা ভোর বেলায় গাড়িতে করে মানালির পথে রওনা দিয়েছেন। মানালি পৌঁছে বাসে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুদীপ্তবাবু। দিল্লি থেকে বিমানে মুম্বাই পৌঁছবেন বলে জানা গিয়েছে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য