শুধু সচিন বা ধোনি নন, এই দুই ক্রিকেটারেরও রয়েছে ভারতীয় সেনা যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থান দেশের। সেই অবস্থান থেকেই ‘পড়শি’ দেশে ছত্রভঙ্গ হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। ভারতকে ধ্বংস করতে পাকিস্তান যত ড্রোন বা মিসাইল আক্রমণ করেছে সব প্রতিহত করেছে ভারত। পাকিস্তান যদিও তাঁর স্বভাবজনিত দোষে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেও শনিবার সন্ধ্যা থেকে শ্রীনগর ও কাশ্মীরের কিছু জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে। রাজস্থানের পোখরান এবং কাশ্মীরের বারামুল্লায় একাধিক পাকিস্তানি ড্রোন উড়তে দেখা যায়।

যুদ্ধ চলাকালীন ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলিকে আক্রমণ করে পাকিস্তান। পাকিস্তানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু, ঝলসে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। পাল্টা দিয়েছে ভারতের সেনাবাহিনী। অপারেশন সিঁদুর দিয়ে যে যুদ্ধের সূচনা হয়েছিল তাতেও শেষ পর্যন্ত জয়ী থেকেছে ভারত। পাকিস্তানের সঙ্গে জান প্রাণ দিয়ে লড়াই করে শহিদ হয়েছেন বেশ কিছু ভারতীয় সৈনিক। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে।

গোটা দেশ ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাচ্ছেন। বীরেন্দ্র শেওয়াগ, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার ভারতের সামরিক বাহিনীকে এবং সামরিক অভিযানকে প্রশংশিত করে একাধিক পোস্ট করেন।

টিম ইন্ডিয়ার বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর যোগ। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে ২০০৮ সালে টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফট্যান্যান্ট কর্নেল পদমর্যাদা দেওয়া হয়েছিল।

২০১০ সালে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ভারতীয় বিমান বাহিনী কর্তৃক সম্মানসূচক গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদা প্রদান করা হয়। ২০১১ সালে টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দেওয়া হয়েছিল।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফাস্ট বোলার শিখা পান্ডে বিমান বাহিনীর একজন স্কোয়াড্রন লিডার। তিনি ২০১১ সালে বিমান বাহিনীতে যোগ দেন। ২০১৪ সালের মার্চ মাসে তিনি ভারতের হয়ে তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন।

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবাই যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন বাবা ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ভুয়ো ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত

বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা