চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিএসই’র দশম ও দ্বাদশ শ্রেণির উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন মমতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে সিবিএসই বোর্ডের উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দ্যেশে লিখেছেন, “ এই বছর সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার সকল প্রিয় ছাত্র ছাত্রীদের আন্তরিক অভিনন্দন। তোমাদের ভবিষ্যৎ প্রচেষ্টা আরও বৃহত্তর সাফল্যে পরিপূর্ণ হোক।”

তিনি আরও লেখেন, “ তোমাদের সাফল্যের নেপথ্যে যে সমস্ত অভিভাবক এবং শিক্ষকদের অবদান রয়েছে তাঁদের প্রতি বিশেষ ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা।”

যে সমস্ত পড়ুয়ারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তাদের উদ্দ্যেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “যারা ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, দয়া করে হতাশ হবেন না – আমি তোমাদের ভবিষ্যৎ সাফল্যের ব্যাপারে নিশ্চিত এবং আত্মবিশ্বাসী। তোমাদের সকলের জন্য আমার আশীর্বাদ এবং শুভকামনা সর্বদা থাকবে।”

 

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করেন। রাজ্যের সকল মেয়েদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কন্যাশ্রীর ব্যবস্থাও করেছেন তিনি। তাঁর এই প্রকল্পের জন্য বহু পড়ুয়া ও তাঁর পরিবার উপকৃত হয়েছে। রাজ্যের যে সমস্ত ছেলে-মেয়েরা আর্থিক কারণে নিজেদের পড়াশোনা চালাতে পারে না তাদের কথা ভেবেই তিনি এই প্রকল্প শুরু করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ