লখনউয়ে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মর্মান্তিক মৃত্যু শিশুসহ ৫ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দিনে বেড়েই চলছে আগুন লাগার ঘটনা। এবার এই রকমই মর্মান্তিক ঘটনা ঘটেছে লখনউ’তে। বৃহস্পতিবার ভোরে লখনউয়ের কিসান পথ উড়ালপুলে একটি দোতলা বাসে আগুন লাগে। এই ঘটনায় দুটি শিশুসহ পাঁচজন নিহত হয়েছে বলে জানা জানা যায়।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসটি বিহার থেকে দিল্লির দিকে যাচ্ছিল। ওই বাসে যাত্রী সংখ্যা ছিল ৮০ জন মতো। ঘটনাটি ঘটেছে মোহনলালগঞ্জ থানার সীমানার অধীনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলন্ত বাসে আগুন লাগার পরই চালক এবং কন্ডাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যার কারণে বাসের ভিতরেই আটকে পড়ে সমস্ত যাত্রী।

রাস্তায় থাকা লোকজন বাসটিকে দেখে সঙ্গে সঙ্গে খবর দেয় স্থানীয় পুলিশকে। খবর পেয়েই মোহনলালগঞ্জের সহকারী পুলিশ কমিশনার রজনীশ কুমার পুলিশ কর্মী এবং দমকল বাহিনীর দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

ঘটনাস্থলে পৌঁছেয়ই স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ কর্মী মিলে বাসের জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করতে শুরু করে। জানা থেকে যাত্রীদের বার করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

 

এই ঘটনার বিষয় এসিপি কুমার বলেন, অগ্নিকাণ্ডে জীবিতদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসে আনুমানিক ৮০ জন যাত্রী ছিলেন। দমকলকর্মীরা আগুন নেভানোর পর, বাসে তল্লাশি করা হয়। সেখান থেকে দুটি শিশু-সহ মোট পাঁচজনের আগুনে ঝলসে যাওয়া মৃতদেহ পাওয়া গিয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনায় মৃতরা হলেন লক্ষী দেবী (৫৫), সোনি (২৬), দেবরাজ (৩), সাক্ষী কুমারী (২) এবং মধুসূধন (২১)। জানা গিয়েছে, মৃত সকলেই বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে।

দক্ষিণ জোনের ডেপুটি পুলিশ কমিশনার নিপুণ আগরওয়াল বলেন, পুলিশ প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই চালক ও কন্ডাক্টরের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। এই প্রসঙ্গে ডিসিপি বলেন, “স্লিপার বাসের ভেতরে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।”

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র