শিলনোড়া দিয়ে থেঁতলে ২ ছেলেকে খুন, ধৃত পুত্রঘাতী মা, খুনের কারণ নিয়ে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শিলনোড়া দিয়ে ২ ছেলেকে থেতলে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। শিলনোড়ার আঘাতে গুরুতর জখম হয়েছিল ২ ছেলে। প্রথমে তাঁদের করিমপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে অবস্থা বুঝে তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভিযুক্তকে আটক করেছে করিমপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ছেলে ও স্ত্রী রিঙ্কি মজুমদারকে নিয়ে করিমপুরের আনন্দপল্লী এলাকায় ভাড়া থাকতেন সূর্যদেব মজুমদার। বড় ছেলে বারো বছর বয়সী রুদ্রদেব, এবং ছোট ছেলে আট বছর বয়সী অর্ঘ্যদেব মজুমদার। বুধবার সূর্যদেব মজুমদার কাজ থেকে বাড়ি ফিরে দেখেন দুই সন্তান রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে আছে। ছেলেদের রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। সেই সময় অভিযুক্ত মা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থা ২ জনকে নিয়ে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে যাওয়ার পথেই  ছোটছেলে অর্ঘ্যদেবের মৃত্যু হয়। বড়ছেলে বহরমপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়দের দাবি, কারও সঙ্গে খুব বেশি কথা বলতেন না রিঙ্কিদেবী। নিজের মর্জিমতো চলতেন। শিশুদের রিঙ্কি মজুমদার শিলনোড়া দিয়ে থেতলে মেরেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরতেই স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্তকে মহিলাকে আটক করেছে। ছেলেদের শিলনোড়া দিয়ে মারার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারনা, মানসিক বিকার থেকেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত মা।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে