চাকরিহারারা বয়সের সীমায় ছাড় পাবেন, সুখবর শোনালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষার জন্য আগামী ৩০ মে বিজ্ঞপ্তি জারি হবে বলে মঙ্গলবার (২৭ মে) নবান্নে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরীক্ষায় বসার জন্যও চাকরিহারা শিক্ষকদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যাদের বয়স ৪০ বছর পেরিয়ে গিয়েছে তাদের বয়সের সীমায় ছাড় দেওয়া হবে।’

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের শিক্ষক ও অশিক্ষক পদের গোটা প্যানেলই বাতিল করে দেয়। সেই সঙ্গে ৩১ মে-র পদে শূন্য হওয়া পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারির জন্য নির্দেশও দেয়। যদিও সুপ্রিম কোর্টের ওই নির্দেশ না মানার হুঙ্কার ছেড়েছেন স্বঘোষিত যোগ্য শিক্ষকরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন করে পরীক্ষায় বসবেন না। এমনকি রাজ্য সরকার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তিও দিতে পারবে না। গত কয়েকদিন ধরেই বিক্ষোভের নামে বিকাশ ভবন-সহ বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছেন স্বঘোষিত যোগ্য শিক্ষকদের একাংশ।

এদিন দুপুরেই মুখ্যমন্ত্রী জানান, ‘বিকেল পাঁচটার সময়ে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন এবং সাংবাদিক সম্মেলন করে সরকারের সিদ্ধান্ত জানাবেন।’ ফলে জল্পনা শুরু হয় কী ঘোষণা করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব কিছু প্রস্তুত রাখছি। সুপ্রিম কোর্ট বললে পরীক্ষা দিতে হবে না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করার প্রক্রিয়া চলবে। সকলকেই আইন মেনে চলতে হয়। আমরা বার বার বলেছি সকলকে যাতে চাকরি দেওয়া হয়, কারও যাতে চাকরি না আমরা চাই যে চাকরিহারাররা সকলে চাকরি ফিরে পাক। যত ক্ষণ রিভিউ না হচ্ছে, বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চালানো হবে।’

বিজ্ঞপ্তি জারি নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিকল্প পথ খুলে রেখে আমরা বিজ্ঞপ্তি জারি করব। ৩০ মে জারি হবে বিজ্ঞপ্তি। ১৪ জুলাই অনলাইনে আবেদনের শেষ দিন। ১৫ নভেম্বর মেধা তালিকা প্রকাশ করা হবে রিভিউ পিটিশনে কিছু না হলে নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং হবে।’ চাকরিহারা শিক্ষকদের পরীক্ষায় বসার অনুরোধ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘আইন মেনে আমাদের এই বিজ্ঞপ্তি দিতে হচ্ছে। পরীক্ষায বসবেন না, তা বলবেন না। দুটি পথই খোলা রাখুন পরীক্ষায় বসুন। রিভিউতে সুরাহা মিললে তো কথাই নেই।’

২৬ হাজার চাকরি বাতিল নিয়ে রাজনৈতিক অক্সিজেন পেতে চাকরিহারাদের বন্ধু সাজতে শুরু করেছে সিপিএম ও বিজেপি নেতারা। এ নিয়ে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকার তো চাকরি বাতিল করেনি। যারা বাতিল করেছে, তারা এখন চাকরিপ্রার্থীদের বন্ধু সাজছে।’

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য