নৃত্য শিক্ষকের বিরুদ্ধে গাড়ির মধ্যে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ফের নাবালিকা যৌন নির্যাতনের ঘটনা। বেঙ্গালুরুতে এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে  এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, যে ওই নাবালিকাকে গাড়ির মধ্যে যৌন নির্যাতন করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ ২৮ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করে।  গত ২৪ মে এই ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর কাদুগোদি এলাকায়।

জানা গিয়েছে অভিযুক্তর নাম ভারতী কান্নান। পেশায় সে নৃত্যশিক্ষক।  ২৪ মে শনিবার যখন ভারতী নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখন রাস্তা দিয়ে এক নাবালিকাকে হেঁটে যেতে দেখে সে। এরপর নাবালিকার সামনে গাড়ি থামিয়ে ভারতী নিজেকে একজন নৃত্য শিক্ষক বলে পরিচয় দেয়। পাশাপাশি জানায় মেয়েটিকে দেখে তার মনে হয়েছে যে সে খুব ভাল নাচ করতে পারবে। তাই নাচের ক্লাস সম্পর্কে বিস্তারিত জানা দরকার। নাবালিকার যদি ইচ্ছুক থাকে তাহলে গাড়ি করে যেতে যেতে নাচের ক্লাস সম্পর্কিত যাবতীয় ব্যাখ্যা দিয়ে দেওয়া যাবে।

বিশ্বাস করে গাড়িতে ওঠে নাবালিকা। সঙ্গে সঙ্গে গাড়ির দরজা বন্ধ করে কিছু দূরে গাড়ি চালিয়ে নিয়ে যায় ওই ব্যক্তি। তারপরেই ছাত্রীটিকে যৌন নির্যাতন করে ভারতী। নিজের কাজ শেষ হয়ে যাওয়ার পর  নির্যাতিতাকে যেখান থেকে তুলে নিয়ে এসেছিল কান্নান , সেখানেই আবার ফেলে আসে। এরপর নির্যাতিতা নাবালিকা বাড়ি ফিরে বাবা মাকে সব ঘটনা খুলে বলে। তাঁরা থানায় এসে পুলিশের কাছে সবটা জানান।  পুলিশ অভিযোগ দায়ের করে ভারতী কান্নানের খোঁজ শুরু করে। পরবর্তী সময়ে গ্রেফতার করা হয় ওই নৃত্য শিক্ষককে।

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই