আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফাঁকা জমিতে অজ্ঞাতপরিচয় অর্ধনগ্ন যুবতীর দেহ, গলায় গভীর ক্ষত

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথগঞ্জ :  ফাঁকা তিলের জমিতে পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। রঘুনাথগঞ্জে অজ্ঞাতপরিচয় যুবতীর গলা কাটা অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল সকাল দেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রাণীনগর গ্রাম পঞ্চায়েতের ভাটুপাড়া এলাকায় তিলের জমিতে স্থানীয়রা কিছু পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তাঁরা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ওই জমিতে পড়ে রয়েছে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন রঘুনাথগঞ্জ থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসেই এলাকাটি প্রথমে ঘিরে ফেলে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কীভাবে ওই যুবতীর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, সকালে জমির মধ্যে গলা কাটা অবস্থায় এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ পড়ে থাকতে শোনা গিয়েছে। অনুমান কোন দুষ্কৃতকারী এই নির্জন এলাকায় এই ধরনের ঘটনা ঘটিয়ে গিয়েছে। মৃত যুবতীকে এলাকার কেউ চেনেন না।পুলিশের অনুমান, অন্য কোথাও ওই যুবতীকে খুন করে এখানে ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে এই ধরনের কাজ করা হয়েছে। ওই এলাকায় অজ্ঞাত পরিচয় কাউকে দেখা গিয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দোষীদের শাস্তির দাবি তুলেছে এলাকার বাসিন্দারা। যুবতীর নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। স্থানীয়দের অনুমান, ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ