আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত আইপিএলের রেশ এখনও কাটেনি। ক্রিকেটের এই মহামঞ্চ যেমন অনেক নতুন তারকার জন্ম দিয়েছে, তেমনই বহু তারকার বিদায় ঘন্টাও বেজে গিয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র তরফে বেছে নেওয়া হয়েছে প্রতিযোগিতার সেরা বারোজনকে। যারা ব্যাটে-বলে অসামান্য পারফরম্যান্স দেখিয়েছেন। সবচেয়ে বিস্ময়ের হল, ওই সেরা বারোয় ঠাঁই হয়নি ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার। এমনকি শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সেরও কোনও খেলোয়াড় জায়গা পাননি। তবে কারা পেলেন জায়গা?

দীর্ঘ দিনের অপেক্ষার পরে এবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বিশেষ অবদান রয়েছে বিরাট কোহলির। ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন গোটা প্রতিযোগিতায়। আর তার মূলও পেয়েছেন। সেরা বারোয় জায়গা করে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর সঙ্গেই দলে জায়গা করে নিয়েছেন আরসিবির ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা জিতেশ শর্মা। ফাইনালে যাঁর অবিস্মরণীয় স্পেল আরসিবিকে শিরোপা জেতাতে বিশেষ অবদান রেখেছিল সেই ক্রুণাল পাণ্ড্যও জায়গা করে নিয়েছেন। আরসিবির অন্যতম সফর বোলার জস হেজলউডও রয়েছেন।

গোটা প্রতিযোগিতায় দুর্দান্ত খেললেও তীরে এসে তরী ডুবেছিল গুজরাত টাইটান্সের। এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল শুভমন গিলদের। যদিও দলের দুই ক্রিকেটার সাই সুদর্শন ও প্রসিদ্ধ কৃষ্ণা সর্বাধিক রান ও উইকেটশিকারি হিসাবে কমলা ও বেগুনি টুপি জিতে নিয়েছিলেন। দুজনেই সেরা বারোয় জায়গা করে নিয়েছেন। তাঁদের সঙ্গেই দলে জায়গা করে নিয়েছেন গুজরাতের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা জস বাটলার। ফাইনালে হেরে যা্ওয়া পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও রাখা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সকে থেকে সুযোগ পেয়েছেন হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদব। পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস জঘন্য পারফরম্যান্স করেছে। লিগ টেবিলে তলানিতেই থেকে প্রতিযোগিতা শেষ করেছে। মহেন্দ্র সিংহ ধোনিদের দল থেকে তরুণ বোলার নূর আমেদ জায়গা করে নিয়েছেন।

একনজরে দেখে নেওয়া যাক ক্রিকইনফোর সেরা আইপিএল দল

সাই সুদর্শন (গুজরাত), বিরাট কোহলি (আরসিবি), জস বাটলার (গুজরাত), সূর্যকুমার যাদব (মুম্বই), শ্রেয়স আইয়ার (পঞ্জাব), হার্দিক পাণ্ড্য (মুম্বই), জিতেশ শর্মা (উইকেটরক্ষক, বেঙ্গালুরু), ক্রুণাল পাণ্ড্য (বেঙ্গালুরু), নূর আহমেদ (চেন্নাই), যশপ্রীত বুমরাহ (মুম্বই), প্রসিদ্ধ কৃষ্ণা (গুজরাত), জশ হেজলউড (বেঙ্গালুরু)।

 

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন