সাতসকালেই মরণঝাঁপ মেট্রোয়! থমকাল পরিষেবা

সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ এক ব্যক্তি আচমকাই মেট্রো লাইনে ঝাঁপ দেন। ওই ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। বড় বিপত্তি এড়াতেই সঙ্গে সঙ্গে লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে গোটা মেট্রো চলাচলই স্থগিত হয়ে যায়। বর্তমানে স্বাভাবিক রয়েছে মেট্রো পরিষেবা।  

Share:

নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তির সকালেই মরণঝাঁপ। আর তার জেরে থমকে গেল কলকাতার লাইফলাইন। শুক্রবার সকালে কলকাতার মেট্রো রেলের এসপ্ল্যানেড স্টেশনে এক ব্যক্তি মরণঝাঁপ দিলেন। আর তার জেরেই থমকে গেল মেট্রোর পরিষেবা। সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টা নাগাদ ধীরে ধীরে ফের সচল হতে শুরু করে মেট্রো চলাচল। মাঝের সময়টুকু ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চালানো হলেও ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও, তাঁর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর বলে মনে করা হচ্ছে। ওই ব্যক্তির কাছে একটি ব্যাগ থাকলেও, তা খুঁজে কোনও পরিচয় জানা যায়নি। উদ্ধার হয়েছে কিছু টাকা। পুলিশি তদন্তের পরই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ এক ব্যক্তি আচমকাই মেট্রো লাইনে ঝাঁপ দেন। দূর থেকে মেট্রো আসতে দেখেই তিনি ঝাঁপ দেন। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন থার্ড লাইনের বিদ্যুতের সংস্পর্শে এসেই তাঁর মৃত্যু হয়েছে। ওই ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। এর কিছুক্ষন পরে ওই স্টেশনে আসে মেট্রো রেলের মেডিকেল টিম। তাঁরা দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ডাউন লাইনে ওই ব্যক্তি ঝাঁপ দিয়েছিলেন। বড় বিপত্তি এড়াতেই সঙ্গে সঙ্গে লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে গোটা মেট্রো চলাচলই স্থগিত হয়ে যায়। বর্তমানে স্বাভাবিক রয়েছে মেট্রো পরিষেবা।  

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া