আহমেদাবাদের বিমান দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি,আহমেদাবাদ : বিমান দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৬৫ জনের। আহমেদাবাদের ঘটনাস্থল পরিদর্শন করছেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করার পর আহমেদাবাদের সিভিল হাসপাতালেও পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে আহতদের সঙ্গে দেখা করছেন।

শুক্রবার (১৩ জুন) সকালে দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছন  প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান গুজরাতের  মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিল এবং গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সঙ্ঘভি। ঘটনাস্থলে নিজের চোখে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখনও  গোটা ঘটনাস্থলে ধ্বংসাবশেষ বর্তমান। সেখান থেকে সোজা প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন আহমেদাবাদের সিভিল হাসপাতালে।গাড়ি থেকে নেমে নিজের চোখ মুছতেও দেখা গেছে মোদিকে। ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের শারিরীক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

পাশাপাশি সিভিল হাসপাতালেই দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে। এই বিষয়েও প্রধানমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। হাসপাতাল থেকে আহতদের দেখে বের হওয়ার সময়েও অন্য চিত্র ধরা পড়েছে। প্রধানমন্ত্রীর শরীরী ভাষা ছিল মুহ্যমান। জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি। এখানেই শেষ নয়, একটি বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার দুর্ঘটনার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশ মতো ঘটনাস্থলে গিয়েছিলেন অমিত শাহ। শুক্রবার সকাল হতেই নিজেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। মোদির স্বাভাবিক যে শরীরী ভাষা সেটা আজ দেখতে পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর যন্ত্রণা ফুটে উঠেছিল তাঁর চোখে মুখে। বৃহস্পতিবার রাতভর উদ্ধারকাজ চলেছে। শুক্রবারও তার বিরাম নেই। ধ্বংসপ্রাপ্ত বিমানের ডানা এখনও ঘটনাস্থলে পড়ে রয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চালানো হচ্ছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা এখনও  স্পষ্ট হয়নি। রাতভর তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি ব্ল্যাকবক্সের। এটি পাওয়া গেলে তবেই জানা যাবে দুর্ঘটনার আসল কারণ।

 

বেসুরো অনুব্রত, মমতার প্রয়োজন ফুরিয়েছে বোঝালেন কেষ্ট

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার