চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে বুধবার আকাশ একটানা মেঘলা থাকবে। মঙ্গলবার কেবল পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি থাকছে। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে।তবে বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি থাকছে উপকূলীয় এবং পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। দক্ষিণবঙ্গের(South Bengal) উপর তৈরি হওয়া নিম্নচাপটি আগামী দুদিনের মধ্যে ঝাড়খণ্ড-ছত্তিশগড়ের দিকে সরে যাবে। আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে।মঙ্গলবার থেকে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। হাল্কা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখা রবিবারও ছিল।

আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস সোমবার সকালে জানিয়েছেন, উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। হিমালয় লাগোয়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কোনও কোনও জায়গায় মঙ্গল ও বুধে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবারের নিম্নচাপে রাজ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ও ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি ছিল। সোমবার পর্যন্ত উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিল আবহাওয়া দফতর।

এদিকে খারাপ আবহাওয়ার দরুন,সেবকের কাছে ধ্বসে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-কালিম্পং যাত্রীবাহী গাড়ি।বন্ধ শিলিগুড়ি থেকে সিকিম গামী ১০ নম্বর জাতীয় সড়ক।সোমবার সেবকের কাছে ধ্বসে নামে। আর ধসে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-কালিম্পং যাত্রীবাহী গাড়ি। এরপরেই বন্ধ হয়ে যায় বাংলা – সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল। জানা গিয়েছে, সোমবার সকালে একটি যাত্রীবাহী গাড়ি কালিম্পং থেকে শিলিগুড়ি এর উদ্দেশ্যে আসছিল।‌ ঠিক তখনই সেবক এর বাঘপুলের কাছে পৌঁছতেই যাত্রীবাহী গাড়িটির ওপর ধ্বস নামে। এই দেখে তড়িঘড়ি গাড়িতে থাকা যাত্রী থেকে শুরু করে চালক কোনমতে গাড়ি থেকে বেরিয়ে যান। ধ্বস এতটাই ছিল যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী গাড়িটির। 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ