ওড়িশায় আটকে শতাধিক বাঙালি শ্রমিক, তথ্য চাইল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : ওড়িশায় আটকে রয়েছেন বাংলার একাধিক পরিযায়ী শ্রমিক। তাঁদের বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ উঠেছে। এই বিষয়ে এখনই রাজ্যকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।

এদিন মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, কোনও একজন অফিসারকে এখনই নিয়োগ করতে হবে। পদমর্যাদায় সে সচিবের নীচে হবে না। তাঁকে ঠিক করে ওড়িশা সরকারের সঙ্গে কথা বলবেন। ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন। এই বিষয়ে কাজ কতটা এগিয়েছে, সেই নিয়ে আগামী সোমবার আদালতে রিপোর্ট পেশ করতে হবে।

জানা গিয়েছে, বাংলার বিভিন্ন জেলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যান অনেকেই। বর্তমানে কেয়ক দিন ধরে ভিন্রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলাদেশী সন্দেহে উড়িষ্যায় আটকে রয়েছেন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ১৬ জন পরিযায়ী শ্রমিক। নদীয়ার ২৩ জনকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি আরো অভিযোগ উঠছে। এবার এই নিয়েই হস্তক্ষেপ করল হাইকোর্ট।

বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকরা সমস্যায় পড়ছেন বলে জানা যাচ্ছে। কোথাও তাঁদের আটক করে রাখা হচ্ছে, কোথাও তাদের পুশব্যাক এর মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রথমেই সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর স্পষ্ট কটাক্ষ, ইচ্ছে করেই বাংলার শ্রমিকদের টার্গেট করা হচ্ছে। বৈধ নথি থাকা সত্ত্বেও হেনস্থা করা হচ্ছে। এক্সপোষ্টে এই নিয়ে কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রও।

অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র কেরাল উত্তরপ্রদেশে বহু পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যান বাংলা থেকে। মাতৃভাষায় তারা নিজেদের মধ্যেই কথা বলেন। কোথাও তাদের অবৈধ, কোথাও তাদের অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে তাঁদের।

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য