অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভূক্ত বা নথি যাচাইয়ের বিষয়টি বাংলাতেও করা হবে। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সময় গণনা বা ইনিউমারেশন ফর্মের সঙ্গে গ্রহণযোগ্য নথির তালিকা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিহারের মতো পশ্চিমবঙ্গেও আগামী মাসে ভোটার তালিকা স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর।

বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকে এই রাজ্যে আনুষ্ঠানিকভাবে স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের কাজ শুরু করতে চলেছে কমিশন। তবে এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায় ধীরেসুস্থে কাজ করতে চাইছে কমিশন। কারণ সংক্রান্ত মামলা দায়ের হয়েছে সুপ্রিমকোর্টে। তবে শীর্ষ আদালতের রায় তাদের পক্ষেই যাবে বলে আশাবাদী কমিশন। কমিশন জানিয়েছে, ইনিউমারেশন ফর্ম এর সঙ্গে মোট ১১টি নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আর এইখানেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের আপত্তি।

২০২৪ সাল পর্যন্ত তালিকাভুক্ত কোন ভোটার যেন বাদ না পরে সেই দাবি জানিয়ে কমিশনের দরবার করেছে তারা। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২০০৩ সালকে ভিত্তি হিসেবে কমিশন ধরতে চাইছে। দেশ জুড়ে এসআইআর নিয়ে কোনও স্থগিতাদেশ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট না দিলেও ইনিউমারেশন ফর্মের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করতে বলেছে সুপ্রিমকোর্ট। বাংলায় শেষবার ২০০২ সালের ১ জানুয়ারি ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হয়েছিল। তারপর থেকে আর হয়নি। সূত্রের খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্তি বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক