১৫ বছরের অপেক্ষার অবসান! মাদ্রাসাগুলিতে কর্মী নিয়োগের ছাড়পত্র দিল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৫ বছরের অপেক্ষার অবসান! মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। শেষবার রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১০ সালে। এরপর কেটে গিয়েছে প্রায় ১৫ বছর। কিন্তু পরীক্ষায় উত্তীর্ণরা চাকরি পাননি। অবশেষে দীরাঘ দেড় দশন শুন্যপদ নিয়োগের সেই জট কাটল। বুধবার মামলার শুনানিতে আগামী ২১ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে বিচারপতি পার্থসারথি সেন। এদিন হাইকোর্ট আরও জানিয়েছে যে, ২০১০ সালের নিয়োগবিধি মেনেই মাদ্রাসাগুলিতে কর্মী নিয়োগ করতে হবে মাদ্রাসা কমিশনকে।

প্রসঙ্গত, ২০১০ সালে বামফ্রন্ট আমলেই রাজ্যের মাদ্রাসাগুলিতে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যেখানে ২৯২ কর্মীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেইমতো ২০১১ সালে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু পরীক্ষায় কিছু অনিয়ম থাকার কারণে অনেক চাকরিপ্রার্থী পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলে। যার পরে আবারও পরীক্ষা নিতে বাধ্য হয় মাদ্রাসা কমিশন। কিন্তু পরীক্ষা পদ্ধতিতেই কিছু অনিয়ম নিয়ে প্রশ্ন তোলে চাকরি প্রার্থীরা। হাইকোর্টে মামলা দায়ের হয়। আর এই মামলার কারণেই এতদিন এই পরীক্ষার ফলপ্রকাশ হয়নি। অবশেষে টানা ১৫ বছর পর আদালতের নির্দেশে মাদ্রাসাগুলির গ্রুপ ডি কর্মী নিয়োগপদে কর্মী নিয়োগ হতে চলেছে।

জানা গিয়েছে, রাজ্যের মাদ্রাসাগুলিতে এই মূহুর্তে ২৯২টি গ্রুপ ডি কর্মীদের শুন্যপদ রয়েছে। গত ১৫ বছর ধরে মাদ্রাসাগুলিতে শুন্যপদে নিয়োগ না হওয়া নিয়েই মামলা চলছিল হাইকোর্টে। আর এই মামলায় সফল প্রার্থীদের হয়ে লড়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম এবং সুমনশঙ্কর চট্টোপাধ্যায়েরা। অবশেষে তাঁদের যুক্তি-পাল্টা যুক্তি দেখানোর পরেই মাদ্রাসাগুলিতে কর্মী নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট। এবং আগামী ২১ দিনের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশ দিল আদালত। আদালতের এই রায়ে দীর্ঘদিন পর প্রায় ৩০০ শুন্যপদ পূরণ হবে।

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় সর্দি-কাশিতে অস্থির? তেজপাতার জলে চুমুক দিলেই মিলতে পারে আরাম