Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোমেই গোয়ায় অভিষেক, চূড়ান্ত হবে তৃণমূলের প্রার্থীতালিকা

তাই আর দেরী নয়, দ্রুত দলের রণকৌশল ঠিক করতে সোমবারেই অর্থাৎ ১৭ জানুয়ারি সমুদ্র সৈকতে উড়ে যাচ্ছেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার কারণেই একসপ্তাহ গোয়া সফর পিছিয়ে দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সামনেই নির্বাচন, আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় ভোট। তাই আর দেরী নয়, দ্রুত দলের রণকৌশল ঠিক করতে সোমবারেই অর্থাৎ ১৭ জানুয়ারি সমুদ্র সৈকতে উড়ে যাচ্ছেন অভিষেক। সূত্রের খবর, সোমবার বিকেলের বিমানে গোয়া রওনা দিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফরে গোয়ায় একগুচ্ছ কর্মসূচি নিয়ে যাবেন সাংসদ অভিষেক। যার মধ্যে উল্লেখযোগ্য গোয়ায় নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। সোমবার রাতেই কিংবা মঙ্গলবার গোয়ায় প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। সেই বিষয়ে গোয়ায় দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের নেতৃত্ব ও গোয়ার নেতাদের সঙ্গে আলোচনা করবেন অভিষেক।

গোয়ায় গোয়ানিজদের দিয়েই শাসন হবে এই প্রতিশ্রুতি আগেই দিয়েছেন অভিষেক। সেই পথে হেঁটেই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও ও আলেমাও চার্চিলকে প্রার্থী করবে তৃণমূল। তালিকায় নাম রয়েছে নাফিসা আলি, অ্যালবিটো, লিয়েন্ডার পেজের মত তারকার। এছাড়াও ৪০ আসন বিশিষ্ট গোয়ায় তৃণমূলের জোট সঙ্গী গোমন্তক পার্টিকেও আসন ছাড়তে হবে। গোমন্তক পার্টি ১২ টি আসন চেয়েছে, সেই সংখ্যক সিট ছাড়া হবে কিনা আলোচনা করবেন অভিষেক। জোট এবং আসন রাখার বিষয়টিও নিজের এই তিন দিনের সফরে চূড়ান্ত করে দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। একাধিক ঘরোয়া বৈঠকে প্রচার সূচি ও রণকৌশল বেঁধে দেবেন অভিষেক।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের