চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিম্নচাপ বাংলাদেশে সরলেও কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় দুর্যোগ চলবে

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে দুর্যোগ চলবে। নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে গেলেও বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামী কয়েক দিন। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান তিনি বলেন, ২৫,২৬,২৮,২৯ ,৩০ জুলাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ২৮ ২৯ ৩০ বৃষ্টি হবে। শুক্রবার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন জেলায় লাল সতর্কবার্তা জারি হয়েছে। ঝড়ো হাওয়া বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে। পুরুলিয়া, কমলা পূর্ব বর্ধমান হাওড়া হুগলি পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর কমলা সতর্কতা জারি হয়েছে। এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে(North Bengal) দার্জিলিং ও কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। দক্ষিণবঙ্গের শুক্রবার দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হইতে পারে। শনিবার কোথাও লাল সর্তকতা না থাকলেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সহ বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং সঙ্গে ঝড়ো হওয়া বইবে। ২৭ জুলাই দক্ষিণ বঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘন্টায় ঝড়ো হওয়া বলতে পারে। ২৮ জুলাই নদীয়া উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বর্ষণে পূর্বাভাস। ২৯ জুলাই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের সর্তকতা জারি হয়েছে। ২৯ জুলাই পূর্ব – পশ্চিম মেদিনীপুর, হাওড়া ,কলকাতা(Kolkata) এই জেলাগুলিতেও ভারী বর্ষণের সর্তকতা জারি করা হয়েছে। ৩০ জুলাই দক্ষিণ বঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বর্ষণ হবে। ৩১ জুলাই মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে ভারী বর্ষণ হবে। কলকাতাতে আগামী ৭ দিন মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝেমধ্যে কোন কোন এলাকায় বাড়ি বর্ষণ হতে পারে কলকাতা শহরে। তবে বৃষ্টি হলেও আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় হবে। এই বৃষ্টির দরুন কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় নিচু এলাকা গুলিতে জল জমবে। শস্য ক্ষেতের ক্ষতি হতে পারে। যান চলাচল বাধা প্রাপ্ত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দরুন সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ