আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪৮ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ, বাংলা সহ পাঁচ রাজ্যে ‘রেড অ্যালার্ট’ মৌসম ভবনের

নিজস্ব প্রতিনিধি: বাংলা সহ ৫ রাজ্যে রেড অ্যালার্ট জারি করল দিল্লির মৌসম ভবন। আগামী ৪৮ ঘণ্টায় ধেয়ে আসছে দুর্যোগ। ছ থেকে সাত দিনের মধ্যে কেরল, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ,তেলেঙ্গানা এবং ছত্তিশগড়(Chattrishgar) সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত শুরু হবে। প্রবল বৃষ্টিপাতের সর্তকতা দেওয়া হয়েছে ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কঙ্কন গোয়া ও মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, এইসব রাজ্যে। ভারী থেকে অতি বাড়ি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে অন্ধপ্রদেশ, কর্ণাটক , তেলেঙ্গানা ঝাড়খণ্ড কেরল, মাহে ও মধ্যপ্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় ,নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে। জম্মু-কাশ্মীর ,লাদাখ, মোজাফফরবাদে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে দিল্লির মৌসম ভবন(Delhi Mousam Bhavan)।

ভারী বৃষ্টি হবে অন্ধপ্রদেশ গুজরাট রাজস্থান কেরল সহ বিহার মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে। একই সঙ্গে ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পন্ডিচেরি, কড়াইকালেও। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড়ো বাতাস বইবে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় দমকা ঝড়ো বাতাস বইবে বিহার, উড়িষ্যা ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর ,লাদাখ এবং মোজাফফারবাদে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অন্ধপ্রদেশ ,তেলেঙ্গানা, তামিলনাড়ু, পন্ডিচেরি, কড়াইকাল, ছত্রিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড ,গোয়া ও মহারাষ্ট্রতে। শক্তিশালী ঝড়ো হাওয়া বইবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধপ্রদেশ, কর্ণাটক, কেরল, মাহে, তামিলনাড়ু ,পন্ডিচেরি ও কড়াইকালে। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য আরবসাগর(Arab Ocan) উত্তাল থাকবে।

উত্তর-পশ্চিম আরব সাগরে ঝড়ো হাওয়া বইবে যেমন তেমনি উত্তাল সমুদ্র হবে। প্রতি ঘন্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইবে। এর পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর(Bay Of Bengal) সমুদ্র উত্তাল হবে। পশ্চিম মধ্য আরব সাগর তা উত্তাল হবে। কেরল ,কর্ণাটক এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় সমুদ্রে ঝড়ো হাওয়া বইবে। উত্তর আন্দামান সাগর ও সমুদ্র প্রবল উত্তাল হবে। মৌসুমী অক্ষরেখা লুদিয়ানা, মুজাফফরনগর, বরেলি, গোখপুর, মোজাফফরপুর, আসানসোলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে নিম্নচাপে এলাকায় উত্তর ও বঙ্গপসাগরের মধ্যভাগে অবস্থান করছে।

Published by:

Share Link:

More Releted News:

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে, সন্দেহে রোমহর্ষক কাণ্ড ঘটালেন স্বামী

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি! শহরজুড়ে তোলপাড়

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাধার মুখে শশী পাঁজা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

সিঙ্গুরে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা, জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলল গাড়ি, ঝলসে মৃত চালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ