দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশনে বসল আন্দোলনরত পড়ুয়ারা। আমরণ অনশন শুরুর পরেই পড়ুয়ারা হুমকি দিয়েছেন, ‘যতদিন না উপাচার্য পদত্যাগ করবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।’

গত কয়েকদিন ধরেই পড়ুয়াদের আন্দোলনে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রবিবার পরিস্থিতি চরমে ওঠে। উপাচার্য ফরিদউদ্দিন আহমেদকে শারীরিকভাবে নিগ্রহ করার পাশাপাশি রুমে তালা দিয়ে আটকে রাখে আন্দোলনরত পড়ুয়ারা। উপাচার্যকে উদ্ধার করতে গিয়ে পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। সাউন্ড গ্রেনেডের পাশাপাশি গুলি ছুঁড়তে হয়। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। সংঘর্ষের ঘটনায় আহত হন একাধিক পড়ুয়া, শিক্ষক, অশিক্ষক কর্মচারী।

ওই দিন রাতেই জরুরি বৈঠকে বসে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের সোমবার বেলা বারোটার মধ্যে হস্টেল ও বিশ্ববিদ্যালয় চত্বর ছাড়ার নির্দেশ দেওয়া হয়। যদিও সেই নির্দেশে কর্ণপাত করেনি আন্দোলনকারীরা। উল্টে বিক্ষোভ চালিয়ে যেতে থাকে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের একাধিক মহিলা শিক্ষিকাকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্য করা হয়।

পড়ুয়াদের এমন ভূমিকার প্রতিবাদে এদিন সকালেই পাল্টা পথে নামেন শিক্ষকরা। মানববন্ধনে সামিল হন তাঁরা। শিক্ষকদের বক্তব্য, ‘আন্দোলনকারী পড়ুয়ারা শিক্ষকদের লক্ষ্য করে যে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে চলেছে তা যথেষ্টই অপমানজনক। আন্দোলনের নামে পড়ুয়ারা কতটা নিচে নেমেছেন, তা গোটা দেশের মানুষের জানা উচিত।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকরা যেভাবে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছেন, তা নজিরবিহীন বলেই মনে করছেন শিক্ষাবিদরা। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে সহজে বিষয়টি মিটবে না।’ যদিও পড়ুয়াদের আমরণ অনশনে বসার বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি উপাচার্য ফরিদউদ্দিন আহমেদ।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ