এশিয়া কাপে অক্ষরের পরিবর্তে কেন শুভমন সহ অধিনায়ক? ব্যাখ্যা দিলেন আগরকর

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষিত হয়েছে। অধিনায়কের দায়িত্ব বর্তেছে সূর্যকুমার যাদবের কাঁধে। তাঁর ডেপুটি করা হয়েছে শুভমন গিলকে। কেন অক্ষর পটেলকে সরিয়ে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে সূর্যের ডেপুটি করা হলো তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর।

মঙ্গলবার (১৯ অগস্ট) এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পরে কিসের ভিত্তিতে দল বাছাই হয়েছে তা ব্যাখ্যা করেন ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের প্রধান নির্বাচক। শুভমনকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে বলেন ‘মাঝে টেস্ট ক্রিকেটের দিকে মন দিতে বেশ কয়েকটা টি টোয়েন্টি সিরিজ খেলেননি শুভমন। তাই তাঁর পরিবর্তে অক্ষরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। শুভমন ফের দলে ফিরেছে। তাছাড়া আগেও বেশ কয়েকটা সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছিল। তাই ওকে ফেরানো হয়েছে।’ যদিও দলে ফিরলেও শুভমন ওপেনিংয়ে নামবেন কিনা তা খোলসা করেননি তাঁর কথায়, ‘আবুধাবিতে যাওয়ার পরে পরিস্থিতি ও প্রতিপক্ষ দেখে ঠিক হবে কে ওপেন করবে।’  তবে অভিষেক শর্মা যে ওপেন করবেন তা স্পষ্ট হয়ে গিয়েছে।

সূত্রের খবর, অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে দিয়েই দলের গোড়াপত্তন করানোর কথা মাথায় রেখেছেন নির্বাচকরা। সেক্ষেত্রে শুভমন তিন নম্বরে নামবেন। যদি প্রয়োজন হয় তাহলে ওপেনিং করবেন অভিষেক ও শুভমন। আর তিন নম্বরে নামবেন সঞ্জু স্যামসন। দলে ঠাঁই পেলেও যে রিঙ্কু সিংহের প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তাও বুঝিয়ে দিয়েছেন আগরকর। রাখঢাক না রেখে বলেছেন, ‘রিঙ্কুকে অতিরিক্ত ব্যাটার হিসাবে আমরা নিয়ে যাচ্ছি। দরকার পড়লে বা কেউ চোট পেলে ওকে খেলানো হবে।’

আগামী মাসেই সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে এশিয়া কাপের আসর।৯ সেপ্টেম্বর শুরু হবে প্রতিযোগিতা। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। ক্রীড়াসূচি অনুযায়ী, ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ইতিমধ্যেই পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে। এদিন দুপুর দেড়টার সময়ে ভারতীয় দল ঘোষণা কথা ছিল। কিন্তু গত কয়েকদিন প্রবল বৃষ্টিতে জলনগরীর চেহারা নিয়েছে মুম্বই। ফলে দেড় ঘন্টা বাদে দল ঘোষণা করা হয়। ১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তাঁরা হলেন, যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল। অর্থা‍ৎ ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই পাঁচ জনের মধ্যে কাউকে নেওয়া হবে।

অলরাউন্ডার হিসাবে ঠাঁই দেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্য, শিবম দুবে ও অক্ষর পটেলকে। বিশেষজ্ঞ স্পিনার হিসাবে রাখা হয়েছে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবকে। তিন বিশেষজ্ঞ পেসার হিসাবে জায়গা পেয়েছেন যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ ও হর্ষিত রানা। এক নজরে ঘোষিত ভারতীয় দল-

সূর্যকুমার যাদব (অধিনায়ক) শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা, যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী

স্ট্যান্ডবাই:

যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল।

 

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের অসুস্থতায় উদ্বিগ্ন অক্ষয়

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

নর্দমার নোংরা জলে ধোয়া কেটলিতেই তৈরি হচ্ছে চা, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ খেলা হবে চেন্নাইতে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস