১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অনিল আম্বানির হয়রানি ক্রমশ বাড়ছে। ইডির তদন্তের পর প্রায় ১৭০০০ কোটি টাকার ব্যাংক জালিয়াতির মামলায় অনিল আম্বানির বাড়ি সহ তাঁর অফিসে তল্লাশি চালাচ্ছে। সকাল ৭টা থেকে অনিল আম্বানির বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে। ৭ থেকে ৮ জন সিবিআই অফিসার সকাল ৭টা থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সেই সময় অনিল আম্বানি তাঁর পরিবারের সঙ্গে বাড়িতে উপস্থিত ছিলেন।

১৭০০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার মামলায় এবার অনিল আম্বানির অফিসে তল্লাশি চালাল সিবিআই। সূত্রের খবর, শনিবার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সংস্থা(সিবিআই) রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড এবং এর প্রোমোটার ডিরেক্টর অনিল আম্বানির সঙ্গে যুক্ত একটি ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় তল্লাশি চালিয়েছে। জালিয়াতির ফলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) প্রায় ১৭০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে ৮টার দিকে সিবিআই আধিকারিকরা কাফ প্যারেড সিউইন্ডে নিজ বাসভবনে পৌঁছান। তারপর থেকেই তল্লাশি চলছে। এর আগে অনিল আম্বানিকে ইডি জিজ্ঞাসাবাদ করেছিল।

১৭০০০ কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতির মামলার চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত জিজ্ঞাসাবাদের জন্য রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান এবং এমডি অনিল আম্বানিকে তলব করেছিল ইডি। এর আগেও, ইডি অনিল আম্বানির সঙ্গে যুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে তল্লাশি চালিয়েছিল। ইডি রিলায়েন্স গ্রুপের সঙ্গে যুক্ত ৫০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ২৫ জন ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ২৪শে জুলাই মুম্বইয়ের অন্তত ৩৫টি স্থানে তল্লাশি চালানো হয়।

১ অগস্ট ইডি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে সমন জারি করে। কয়েকদিন আগেই সেই সমন গিয়ে পৌঁছায় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানের কাছে। সেই সময় ইডি আম্বানির একাধিক সংস্থায় তল্লাশি চালিয়ে বিবিধ নথি এবং কম্পিউটারের যন্ত্রাংশ উদ্ধার করেছিল। তদন্তকারী সংস্থাটি একাধিক ব্যাঙ্ককে চিঠি লিখে অনিল আম্বানির কোম্পানিগুলিকে অনুমোদিত ঋণের বিশদ জানতে চায়। তারপরেই নজরে আসে ১৭০০০ কোটির জালিয়াতির বিষয়টি।

ইডি প্রায় ১২-১৩টি সরকারি ও বেসরকারি ব্যাঙ্ককে চিঠি লিখে রিলায়েন্স হাউজিং ফাইন্যান্স, রিলায়েন্স কমিউনিকেশনস এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্সকে অনুমোদিত ঋণের উপর যথাযথ পর্যবেক্ষণের বিষয়টি বিশদে জানতে চেয়েছে। সূত্র জানিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ইউসিও এবং পঞ্জাব ও সিন্ধু ব্যাঙ্কের কাছ থেকে বিশদ জানতে চাওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে ২০১৭-১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে প্রায় ৩,০০০ কোটি টাকার অবৈধ ঋণ অনিল আম্বানি অন্যত্র স্থানান্তর করেছিলেন বলে জানা গিয়েছে। পরে ইডি আধিকারিকরা জানতে পারেন যে রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড ১৪০০০ কোটি টাকারও বেশি ঋণ জালিয়াতি করেছে।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর