দিলীপে নরম সুকান্ত! বিক্ষুব্ধদের নিয়ে কড়া অমিতাভ

বঙ্গ বিজেপিতে বিদ্রোহের যে সুর ক্রমশ ছড়িয়ে পড়ছে তা দ্রুত দমন করতে চাইছেন বঙ্গ বিজেপির সাধারন সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। তাঁর এহেন অবস্থানকে সমর্থন জানিয়েছেন অমিত মালব্যও। অনুমান করা হচ্ছে তাঁর সিদ্ধান্তের পিছনে সঙ্ঘের অনুমোদনও রয়েছে। তাই বেশ কড়া হাতেই বিদ্রোহ দমন করতে চাইছেন অমিতাভবাবু।

Share:

নিজস্ব প্রতিনিধি: লড়াইটা ঠিক কাদের বিরুদ্ধে সেটাই এখন গুলিয়ে ফেলেছেন বঙ্গ বিজেপির নীচুতলার কর্মীরা। তাঁরা বুঝতে পারছেন না ঠিক কোন পক্ষে নিজের নাম লেখালে দলে তাঁরা নিরাপদ থাকবেন। তাঁরা এটাও বুঝতে পারছেন না আসন্ন পুরনির্বাচনে তাঁরা ঠিক কোন পক্ষের কথা শুনে কাজ করবেন। এহেন পরিস্থিতি তৈরি হওয়ার কারন বঙ্গ বিজেপিতে বিদ্রোহের জেরে দল এখন আড়াআড়ি ভাবে দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে। দুই শিবিরই এখন একে অপরকে জব্দ করতে উঠেপড়ে লেগেছে, যার আঁচ পড়ছে দলের নীচুতলাতেও। আর তার জেরেই বঙ্গ বিজেপির কর্মীদের মধ্যে এহেন অস্বস্তি ছড়িয়ে পড়েছে। তবে এরই মধ্যে সামনে এসেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব বিদ্রোহীদের নামের তালিকা দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছে যাতে এদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। তবে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন সেই তালিকায় নাম নেই দিলীপ ঘোষের।

বঙ্গ বিজেপিতে বিদ্রোহের যে সুর ক্রমশ ছড়িয়ে পড়ছে তা দ্রুত দমন করতে চাইছেন বঙ্গ বিজেপির সাধারন সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। তাঁর এহেন অবস্থানকে সমর্থন জানিয়েছেন অমিত মালব্যও। অনুমান করা হচ্ছে তাঁর সিদ্ধান্তের পিছনে সঙ্ঘের অনুমোদনও রয়েছে। তাই বেশ কড়া হাতেই বিদ্রোহ দমন করতে চাইছেন অমিতাভবাবু। অন্তত এমনটাই ইঙ্গিত মিলেছে বঙ্গ বিজেপির সূত্রে। আর তাই বাংলায় বঙ্গ বিজেপির বিদ্রোহী ও বিক্ষুব্ধদের তালিকা তিনি পাঠিয়ে দিয়েছেন শাহ-নাড্ডার কাছে। অমিতাভবাবুর বাড়তি শক্তি হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারীও। তিনি বিক্ষুব্ধদের সরাসরি কিছু না বললেও অমিতাভবাবুর সব সিদ্ধান্তকেই সমর্থন জানিয়েছেন। তাই দলের কেন্দ্রীয় নেতৃত্ব যদি বিক্ষুব্ধ ও বিদ্রোহীদের নিয়ে কোনও কড়া পদক্ষেপ নেয় তাহলে দলের অন্দরের অনেক সমীকরণই রাতারাতি বদলে যাবে বলে মনে করা হচ্ছে। ঘটনাচক্রে শোনা যাচ্ছিল এই বিদ্রোহের নেপথ্যে নাকি রয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু এদিন সুকান্ত নিজেই জানিয়েছেন, দিলীপ নিরপেক্ষ ভাবেই কাজ করে চলেছেন। তিনি চান আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। তাই দিল্লিতে বিক্ষুব্ধ ও বিদ্রোহীদের নামের যে তালিকা গিয়েছে সেখানে দিলীপ ঘোষের নাম নেই।

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক