ভিন রাজ্য নয়, বাঙালি হওয়ায় রাজ্যের মধ্যেই শ্রমিকদের ছাঁটাই কোম্পানির

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি :  রাজ্যের মধ্যেই এবার হেনস্তার শিকার বাঙালি। এবার ভিন রাজ্যে নির্যাতন নয়, রাজ্যের মধ্যে বাংলায় কথা বলার জন্য কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, বাইরে থেকে শ্রমিক এনে কাজ করানো হবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সন্দেশখালির শিরিষতলা এলাকায়।

জানা গিয়েছে, সন্দেশখালির শিরিষতলা এলাকায় কয়েকশো পরিবার দিন আনা দিন খাওয়া মানুষের বাস। গ্রামের মধ্যএ কাজ পেয়ে খাবার জুটে যেত। কিন্তু সেখানেই কারখানা খুলে বাইরে থেকে লোক এনে কাজ করানোর প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। ওই এলাকার বাসিন্দা ৫জন ভাঙরের এক জুতোর কারখানায় কাজ করতেন। এরা সকলেই বাঙালি। তাঁরা ছাড়াও আরও কয়েকজন বাঙালি কাজ করেন। গত সপ্তাহে আচমকাই তাঁদের আর কাজ করতে না যাওয়ার কথা বলা হয় কারখানার পক্ষ থেকে। সেখানে নাকি তাঁদের বলা হয়েছে, বাঙালি বলেই তাঁদের কাজের সুযোগ নেই। তারপর তাঁদের কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। ওই শ্রমিকদের বের করে দেওয়ার পর বিক্ষোভ দেখানোর শুরু করেন কারখানার শ্রমিকরা। এই বিষয়ে তেমন আমল দেননি কারখানার কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ, সন্দেশখালির প্রত্যন্ত এলাকায় কাজের খোঁজ দতেমন নেই। ফলে চরম সমস্যায় সাধারণ মানুষ।

উল্লেখ্য, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলায় কথা বলার জন্য বার বার হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে। সেই নিয়ে রাজনৈতিক তরজা চলছে।সোমবারই এই ইস্যুতে বাঁধা তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে ফেলে সেনা।

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার