আচমকাই স্থগিত মোদির সভা, ২০ সেপ্টেম্বর আসছেন না রানাঘাটে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের হতাশা গ্রাস করল বঙ্গ বিজেপিকে। আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রানাঘাটের সভা স্থগিত করে দিল পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব। চলতি মাসের ২০ তারিখে রানাঘাটে প্রশাসনিক ও রাজনৈতিক সভার কথা ছিল প্রধানমন্ত্রীর। তার জন্য জোরকদমে প্রস্তুতিও নিতে শুরু করেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। কিন্তু আচমকাই দিল্লি থেকে প্রধানমন্ত্রীর ওই সভা স্থগিত রাখার বার্তা পাঠানো হয়। যদিও কী কারণে সভা স্থগিত রাখা হল, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কবে ওই স্থগিত সভা হবে, আদৌ হবে কিনা তাও খোলসা করে জানানো হয়নি। সভা স্থগিতের খবরে খানিকটা মুহ্যমান হয়ে পড়েছে বঙ্গের পদ্ম শিবিরের নেতা-কর্মীরা।

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। পাঁচ বছর আগে ২০২১ সালের বিধানসভা ভোটে নবান্ন দখলের লক্ষ্য নিয়ে একাধিকবার বাংলায় এসে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডারা। ‘অবকি বার ২০০ পার’ শ্লোগান তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন। দুশো আসন তো দূর অস্ত, একশো আসনের গণ্ডিও পেরোতে পারেনি বিজেপি। তৃণমূলের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল মোদি-শাহের নবান্ন দখলের স্বপ্ন। ভূমিশয্যা নিতে হয়েছিল বিজেপিকে। মাত্র ৭৭ আসন জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। যদিও জয়ী বিধায়কদের ধরে রাখতে পারেনি পদ্ম শিবির। বাংলায় দলের কোনও ভবিষ্যত নেই তা বুঝতে পেরে শিবির বদলে অনেকেই তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছে। এখনও অনেকে ঘাসফুল শিবিরে যাওয়ার জন্য পা বাড়িয়ে।

আন্দোলনবিমুখতার কারণে বাংলায় বিজেপির দশা করুণ। তাই দলীয় কর্মীদের চাঙা করতে চলতি বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে মোট ১০টি সভা করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তার মধ্যে তিনটি সভা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। গত মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জুলাইয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং গত অগস্ট মাসে উত্তর ২৪ পরগনার দমদমে প্রশাসনিক সভা এবং জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। নদিয়ার রানাঘাটে আগামী ২০ সেপ্টেম্বর চতুর্থ সভা করার কথা ছিল। কিন্তু আচমকাই সেই সভা স্থগিত করা হয়েছে।

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাব্বজীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর