‘বাংলা ও বাঙালির কণ্ঠরোধ করা যাবে না’, বিধানসভায় গর্জে উঠলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম । শাসক বিরোধী দলের চিল চিৎকারে উত্তাল হয়ে উঠল বিধানসভা কক্ষ। চারদিক উত্তাল হয়ে উঠল ‘মোদি চোর গদি চোর’ স্লোগানে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাংলা ভাষার অস্মিতা খর্ব করা নিয়ে গর্জে উঠলেন। তাঁর বক্তব্যের ঝড়ের মুখে খড়কুটোর মতো উড়ে গেলেন বিরোধীরা।

এদিন বিধানসভায় বিরোধীদের কার্যত ধুয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদেরর উপর আক্রমণ চালানো হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এদিন বিধানসভায় বাংলা ভাষার অসম্মান নিয়েই মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ” সব জায়গায় বাংলার মানুষের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এরা বাংলা বিরোধী। বিজেপি দেশের লজ্জা। বাঙালিদের আওয়াজ বন্ধ করতে চায় বিজেপি। আমার কন্ঠরোধের জন্য কর্মসূচি রয়েছে বিজেপির। আমি বলবই। রবি ঠাকুরের ভাষায় বলি- বাংলার মাটি বাংলার জল।”

এদিন বারবার বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের উদ্দেশ্য করে রীতিমতো কটাক্ষের সুরে বাংলার মুখ্যমন্ত্রী বলেন,  “এরা অ্যান্টি বেঙ্গলি। বাংলা ভাষার উপর অত্যাচার করে বাংলা ভাষা নিয়ে কোনও কথা বলতে চায় না। এরা বাংলা বিরোধী।” বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “বাংলা ভাষার উপর অত্যাচার করে। সবার পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি আমি। এরা বাংলা ভাষা বিরোধী। বাঙালিরা কোনও ভাষার বিরোধী নয়। বিজেপি বাংলা আন্দোলনকে জানে না।”

বাংলা ভাষা নিয়ে বলবেন বিজেপি বিধায়করা, তা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই আশা পূরণ হয়নি। তাই মমতা বলেন, ‘‘ আমি আমার সময় কেটে ওদের বলতে দিয়েছিলাম। ওঁরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। সংসদে দেখেছি, আমাদের এমপিদের মারা হয়েছে। এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুলের বাংলা। স্বাধীনতার জন‍্য প্রাণ দিয়েছে বাংলা।” তারপর ফের স্লোগান দিয়ে তিনি বলেন, “আর নেই দরকার চোরেদের সরকার।’’

বিজেপি বিধায়করা শাসক বিরোধী স্লোগান দিলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এরা বাংলা জানে না। বাংলার আন্দোলন জানে না। বাংলা জাতীয় সঙ্গীত তৈরি করেছে। স্বাধীনতা আন্দোলনের সময় এদের জন্ম হয়নি।  এখন সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। মানুষে মানুষে ভেদাভেদ করছে। এরা ইংরেজদের দালালি করেছিল। এরা বাংলার কিছু জানে না।’’

বিজেপির ‘চাকরি চোর’-এর স্লোগানের পাল্টা ‘মোদি চোর’ স্লোগান দেন তৃণমূল বিধায়কেরা। দলত্যাগীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন “যারা স্লোগান দিচ্ছেন তাঁরাও তৃণমূল করতেন। ইডি সিবিআই থেকে বাঁচতে, টাকা বাঁচাতে বিজেপিতে গিয়েছেন। ’’ এদিন পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, মিহির গোস্বামীকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অশোক দিন্দাকেও কক্ষ থেকে বের করে দেওয়া হয়। বঙ্কিম ঘোষকে রীতিমতো চ্যাংদোলা করে বের করা হয়। পরে তাঁদেরও সাসপেন্ড ঘোষণা করা হয়। দু’পক্ষের চিৎকারে বন্ধ থাকে অধিবেশনের কাজ। পরে আবার সব শুরু হয়।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য