হোমওয়ার্ক না দেওয়ার লোভ দেখিয়ে ১১ বছরের ছাত্রকে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: গুরু শিষ্য’র পবিত্র সম্পর্ককে যারা কলুষিত করে তারা সত্যিই এ সমাজের কলঙ্ক। গুজরাতের আমরেলি জেলার বাবরা তালুকে এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে। এখানকার একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক ১১ বছর বয়সী ছাত্রকে যৌন নির্যাতন করার। অভিযুক্তের নাম শৈলেশ খুন্ত। হোমওয়ার্ক না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই নাবালককে প্রলুব্ধ করে নিয়মিত যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

যখন শিশুটি স্কুলে যেতে অস্বীকার করলে এই নক্ক্যারজনক ঘটনাটি প্রকাশ্যে আসে। বাবা-মায়ের সামনে কাঁদতে কাঁদতে সে সব জানায়। প্রথমে অবশ্য বলতে চাইনি। শিশুটির মা পুলিশকে জানিয়েছেন যে তার ছেলে ২০২৪ সাল থেকে বাবরা তালুকের একটি বেসরকারি স্কুলে পড়ছে। তাদের গ্রামের প্রায় ৩০ থেকে ৩৫ জন শিশু এই স্কুলে পড়াশোনা করে। স্কুল বাসে করে তাঁরা স্কুলে যায়। দিন দুই আগে, স্কুলে যাওয়ার সময় সে বাবা-মায়ের সামনে কাঁদতে শুরু করে। 

কী হয়েছে, কেন কাঁদছে এই সব প্রশ্ন করতে শুরু করেন অভিভাবকরা। প্রথমে নাবালক কিছুই বলতে চায়নি। পরে সে জানায় অধ্যক্ষ তাকে নিয়মিত যৌন নির্যাতন করে। গত এক বছর ধরে শৈলেশ খুন্তের লালসার শিকার হতে হচ্ছে ১১ বছরের ছাত্রকে। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে নাবালক জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি তাকে স্কুলের পিছনে অবস্থিত কম্পিউটার ল্যাব, ছাদ এবং স্কুলেরই একটি পুরনো পরিত্যক্ত বাথরুমে নিয়ে তার শরীর অশ্লীল ভাবে স্পর্শ করত। শুধু তাই নয়, শিশুটির গোপনাঙ্গ স্পর্শ করে চুম্বন করত। 

এই সব কাজ সে করে শিশুটিকে হোম ওয়ার্ক না দেওয়ার লোভ দেখিয়ে। পাশাপাশি বাড়িতে কাউকে এই বিষয়ে জানাতে বারনও করেছিল। ভয় এবং লোভের কারণেই শিশুটি এক বছর ধরে এই সমস্ত কিছু সহ্য করে। ছেলের কাছ থেকে সব শুনে তার মা বাবরা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিএনএস এবং পকসো আইনের ৮ এবং ১০ ধারায় মামলা দায়ের করেছে। 

এরপরই অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতার করে তাকে আদালতে হাজির করা হয়। সেখান থেকে অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ জোড়কদমে তদন্ত শুরু করেছে। পুলিশ জানার চেষ্টা করছে যে শৈলেশ খুন্ত নামে ওই ব্যক্তি স্কুলের অন্য শিশুদের সঙ্গেও এমন কোনও ঘটনা ঘটিয়েছে কিনা আগে। নাবালকের যৌন নির্যাতনের খবর বাইরে আসতেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিভাবকরা এই ঘটনায় একই সঙ্গে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ। 

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’