নেপালের উপপ্রধানমন্ত্রীকে তাড়া করে রাস্তায় ফেলে বেধড়ক মার বিক্ষোভকারীদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তাল ভারতের প্রতিবেশী দেশ নেপাল। একাধিক সোশ্যাল মিডিয়া ব্যান নিয়ে রবিবার থেকেই ক্ষোভের আগুন জ্বলছে নেপাল। সোমবার থেকে সেই আঁচ বেড়েছে। নেপালের সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। এমনকি মন্ত্রীদের উপর ঘন ঘন হামলার খবরও মিলেছে। সামনে আসছে একাধিক ভিডিও। যেখানে দেখা গিয়েছে বিক্ষোভকারীরা কাঠমান্ডুতে নেপালের উপ-প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে ধাওয়া করে  রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেছে।

রাজধানী কাঠমান্ডু এবং অন্যান্য শহর জুড়ে হাজার হাজার Gen-Z বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময়েই সময় এই হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সরকার বিরোধী স্লোগানের মধ্যে ক্রমবর্ধমান চাপের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা  ওলি তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে, সূত্রে খবর মিলেছে, বিক্ষোভ তীব্র হওয়ার  সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ওলি দুবাই পালিয়ে যাওয়ার কথা ভাবছেন। তাঁর প্রস্থানের জন্য একটি বিমান সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানা গিয়েছ।  বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে বিগত কয়েক দিনের সহিংস সংঘর্ষের পর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংঘর্ষে প্রায় ২১ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। পদত্যাগের আগে, ওলি ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। 

প্রসঙ্গত, দাবি মত সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার। তারপরেও শান্ত হয়নি কাঠমুন্ডু। মঙ্গলবার, দ্বিতীয় দিনেও নেপালে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার পুলিশের গুলিতে ২০ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়।  শুধু প্রধানমন্ত্রী নন  ইতিমধ্যেই নেপালের বহু মন্ত্রী পদত্যাগ করেছেন। কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন।  ওলি সরকারের স্বাস্থ্যমন্ত্রী প্রদীপ পাউডেল তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন।  তথ্যমন্ত্রীর বাড়িতে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরের বাড়িতেও আগুন লাগানো হয়েছে। শুধু ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীদের উপর আক্রমণ নয়, বিক্ষোভকারীরা বিরোধীদলীয় নেতা পুষ্প কমল দহল (প্রচণ্ড), নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী সহ বেশ কয়েকজন সরকারি মন্ত্রীর বাড়িতেও ভাঙচুর চালায়। সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে নেপাল জুড়ে।

তোলাবাজির অভিযোগে পাটুলি থানার হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১