পুজোয় চুলে জেল্লা আনতে বাড়িতে এই প্যাক বানিয়ে নিন, ম্যাজিক ঘটবে

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানে শুধু জামাকাপড় কেনা নয় সঙ্গে পাল্লা দিয়ে চলে সাজের বাহারও। জামা কাপড়ের সঙ্গে নিজেকে মানানসই করে তুলতে ত্বক, চুলের যত্ন নেন। বিশেষত চুলের। তারকা থেকে সাধারণ মানুষ চুলের জেল্লা বৃদ্ধি করতে ‘স্পা-এর গন্ডি পেরিয়ে কেরাটিন, বোটক্স, ন্যানোপ্লাস্টিয়ার দিকে ঝুঁকেছে। তবে এই সমস্ত ট্রিটমেন্ট অনেকটাই ব্যায়বহুল। ইচ্ছা থাকলেও অনেক মানুষের কাছে এই কেশচর্চা চাঁদ ধরার মত। তবে চিন্তার কিছু নেই পার্লারে গিয়ে মোটা অঙ্কের টাকা খরচা না করেই বাড়িতেই চুলের জেল্লা ফেরাতে, রুক্ষ চুল রেশমের মতো মসৃণ করাতে ব্যবহার করুন এই তিসির প্যাক আর পুজোয় দেখান চুলের জেল্লা।

কীভাবে বানাবেন তিসির প্যাক…

কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন তিসি। জলে মিশে ঘন থকথকে একটি পদার্থ তৈরি হলে সেটি ছেঁকে নিন। দিয়ে সেটিকে মাথায় মাখতে পারেন। আবার চুলের ঘনত্ব অনুযায়ী তিসি এবং চাল সমপরিমাণে জল দিয়ে ফুটিয়ে নিন। থকথকে একটি পদার্থ তৈরি হলে মিশ্রণটিও ছেঁকে স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর সেটি মাথায় মেখে নিন। কোঁকড়া বা ভীষণ রুক্ষ চুল হলে তিসি এবং চালের মিশ্রণে অ্যালোভেরা জেল বা টাটকা শাঁস ব্লেন্ড করেও মাখতে পারেন।

কী ভাবে মাখবেন?

আগে শ্যাম্পু দিয়ে চুল ভালো করে পরিষ্কার করে নিন। চুল মুছে ভেজা চুলে সিঁথি ভাগ করে মাখুন তিসির প্যাক। মাথার ত্বক থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে প্যাক মেখে রাখুন আধঘণ্টা। তারপর উষ্ণ জল দিয়ে শ্যাম্পু করে ধুয়ে নিন চুল। সপ্তাহে একবার এই প্যাক মাখলেই জেল্লা দেবে চুলে। সেই সঙ্গেই পাবেন রেশমের মতো নরম চুল। বাঁচবে পার্লারের খরচাও।

 

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার