জমা দিলেন মনোনয়ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সিএবি-র সভাপতি হচ্ছেন সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একবার সিএবি-র সভাপতি হওয়ার দিকে এগালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার (১৪ সেপ্টেম্বর) দ্বিতীয় বার সিএবি-র সভাপতি নির্বাচিত হতে মনোনয়ন জমা দিলেন মহারাজ। জানা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আর কেউ মনোনয়ন জমা দেননি। অর্থাৎ দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হলে বিনা প্রতিদ্বন্দিতায় রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষ পদে বসছেন সৌরভ।

রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই দিনেই মনোনয়ন জমা দিয়েছেন সৌরভ এবং তাঁর প্যানেল। কেউ প্রতিপক্ষ না থাকায় নির্বাচন হবে না। সিএবি-র বার্ষিক সাধারণ সভা আগামী ২২ সেপ্টেম্বর। ওই দিনেই নির্বাচন হওয়ার কথা থাকলেও সেই অর্থে হবে হবে নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের পাশাপাশি তাঁর প্যানেলের হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সচিব পদে বাবলু কোলে, যুগ্ম সচিব পদে মদন মোহন ঘোষ, কোষাধ্যক্ষ পদে সঞ্জয় দাস এবং সহ-সভাপতি পদে নিশীথ রঞ্জন দত্ত।

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সিএবি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভ। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডকে। বোর্ডের কাছে সব রাজ্য সংস্থা তাদের প্রতিনিধির নাম ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। তবে শোনা যাচ্ছিল সিএবি-র প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়াকে সৌরভের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে পারে। তবে সে সব কিছুই হচ্ছে না। বাংলা দলের পুরনো গৌরব ফিরিয়ে আনাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন মহারাজ। এমনকি এটাও বলেছেন, পারফরম্যান্সের উন্নতির জন্য কোচ লক্ষ্মীরতন শুক্ল এবং ক্রিকেটারদের সঙ্গে ভবিষ্যতে কথা বলবেন। এমনকি তিনি নির্বাচনের জন্য তৈরি ছিলেন বলেও জানিয়েছেন।

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের