বর্গী আক্রমণ থেকে বাঁচতে বর্ধমান থেকে পালিয়ে ডোমজুড়ে এসে শুরু চন্দ্র পরিবারের পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাজুড়ে এমন অনেক বনেদি বাড়ির পুজো রয়েছে যার ইতিহাস শুনলে অবাক হয়ে যেতে। দেবী দুর্গার আরাধনার নেপথ্যে লুকিয়ে বহু অজানা কাহিনী। তেমনই হাওড়ার ডোমজুড়ে চন্দ্র পরিবারের পুজো যা পা পেরিয়েছে ৩২৮ বছর। বাংলাজুড়ে তখন চলছে নবাবী শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও নজর পড়েছে বাংলাতে। তখনই শুরু হয় বর্গী আক্রমণ। সেই আক্রমণের হাত থেকে রক্ষাপেতে ও প্রাণ বাঁচাতে বর্ধমান ছাড়ে গন্ধবণিক চন্দ্রচারে। পালিয়ে আসে ডোমজুড়ের খাঁটোরা গ্রামে। তারপরেই সেখনে শুরু হয় দুর্গা পুজো।

বহুবার একাধিক বাধা এসেছে তবুও থামেনি পুজো। জানা যায় নরসিংহ চন্দ্র ছিলেন বর্ধমানের আদ্রা অঞ্চলের বাসিন্দা। ডাকাত ও বর্গিদের আক্রমণ থেকে বাঁচার জন্য নৌকোয় করে সরস্বতী নদী পেরিয়ে পরিবার সমেত বর্ধমান থেকে উপস্থিত হন ডোমজুড়ের খাঁটোরা গ্রামে। ওই গ্রামে বহু কালীমন্দির দেখে আশ্রয়ের জন্য গ্রামটিকে নিরাপদ বলে মনে করেন এবং এই গ্রামেই স্থায়ীভাবে বসাবাস শুরু করেন, নতুন করে শুরু করেন ব্যবসা। উন্নতি হতেই দুর্গার আরাধনা শুরু করে চন্দ্রবাড়ি। ট্যাঁদের সঙ্গেই পুজোর আনন্দে মেতে ওঠে গোটা গ্রাম। যে পুজো এখনও চলছে। এই বাড়ির নিয়ম অনুযায়ী প্রতিপদ তিথিতে দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে জানানো হয় আহ্বান। ঘট স্থাপন হয় ষষ্ঠীর দিনে। আগে মোষ বলির প্রচলন থাকলেও এখন তা উঠে গিয়েছে পরিবর্তে বলি দেওয়া হয় ফল। সেই সঙ্গেই নিষ্ঠা সহকারে দুর্গাদালানে হয় সেকালের বিশালাকার খাঁড়ার পুজো।

বাড়ির সদস্যরা জানিয়েছেন কোন বাধাতেই বন্ধ হয়নি পুজো। ডোমজুড়ে চন্দ্র পরিবারের বর্তমান প্রজন্মের একজন বলেছেন, আগে পুজোর সময়ে বাড়ির এক সদস্যের মৃত্যু হলে পুজোর আয়োজনে বাধা পড়ে। তবে পুজো থেমে থাকেনি। সেই সময়ে গ্রামের বাসিন্দা ও এই বাড়ির মেয়েরা যাদের বিয়ে হয়ে গোত্রান্তর হয়েছে তাঁরা সকলে মিলে পুজো করেন। বর্তমানে গোটা গ্রাম মিলে চন্দ্রবাড়ির পুজোয় সামিল হয়।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘তিনি সুন্দরী কিন্তু কখনও হাসেন না’, মহিলা সাংবাদিকদের উপর চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!