বম্বে হাই কোর্টে ফের বোমা হামলার হুমকি, জোরদার হল নিরাপত্তা ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের বোমা হামলার হুমকি এল বম্বে হাইকোর্টে। শুক্রবার ১৯ সেপ্টেম্বর আচমকায় আদালতে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল আসে। তৎক্ষণাৎ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ আধিকারিকরা প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন, হুমকিটি সম্ভবত ভুয়ো। তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সতর্কতার পর হাইকোর্টের ভেতরে এবং আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত প্রাঙ্গণে প্রবেশ এবং বের হওয়ার সময় তল্সলাশি করা হচ্ছে। যে সব গাড়ি, পুলিশ ভ্যান যাওয়া আসা করছে সেগুলির পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হচ্ছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। বম্ব থ্রেট সত্যি না ভুয়ো সেই বিষয়েও জোড়ালো তদন্ত করে দেখা হচ্ছে। 

শুক্রবার ভোরবেলা বোমা হামলার হুমকি দিয়ে লেখা একটি ইমেল আদালতে আসে। তারপরেই শুরু হয় তল্লাশি। আদালত প্রাঙ্গণকে ঢেকে ফেলা হয় ব্যাপক নিরাপত্তা বলয়ে। পুলিশ নিশ্চিত করেছে যে তল্লাশির সময় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আদালতের কার্যক্রম কোনও বাধা ছাড়াই নির্ধারিত সময়ে শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে বম্বে হাই কোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হল দ্বিতীয় ঘটনা।এই কয়েকদিন আগেই আদালতে হুমকি ইমেল এসেছিল। তখনও একইরকম তল্য়েলাশি চালানো হয়। সাময়িকভাবে আদালত খালি করে দেওয়া হয়। সেই সময়ও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। হুমকিটি ছিল ভুয়ো। 

শুক্রবারও অন্যথা হয়নি। তল্লাশি অভিযান চলছে। এখনও পর্যন্ত, কর্তৃপক্ষ ইমেলে লেখা হুমকির সঙ্গে সংযুক্ত সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি। হাইকোর্টকে লক্ষ্য করে আগেও একই ধরণের হুমকি দেওয়া হয়েছিল। তাই পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে ঠিকই, সেই সঙ্গে খুঁজে বের করার চেষ্টা করছে ইমেলের উৎসস্থল। 

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে