থানার বাইরে করা রিলস ডিলিট করতে বলায় পুলিশকেই আত্মহত্যার হুমকি তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সোশ্যাল মিডিয়া খুললেই এখন শুধু রিলসের বন্যা। ফিডে আসে নানা ধরণের রিলস। উত্তর প্রদেশের বারাবাঁকিতে ভাইরাল হওয়া একটি ইনস্টাগ্রাম রিলসকে কেন্দ্র করে শুরু হাই-ভোল্টেজ নাটকের। বাদ্দুপুরের একটি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসার সময় একজন তরুণী ইনস্টাগ্রাম ব্যবহারকারী একটি রিলস তৈরি করেন। সেই রিলসটি ভাইরাল হওয়ার পর, পুলিশের একটি দল তরুণীর বাড়িতে যায়। ভিডিওটি ডিলিট করার কথা বলেন মহিলাকে। তারপর যে ঘটনা ঘটেছে তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না পুলিশ।

রিলসটি “zoyakhan.9513” ব্যবহারকারীর নাম সহ একজন মহিলা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। যেখানে দেখা গিয়েছে মহিলা তার বাড়ির ছাদ থেকে পুলিশের সঙ্গে কথোপকথন করছেন। পুলিশ কর্মীরা তার বাড়ির নীচে দাঁড়িয়ে থাকা অবস্থায় মহিলাটি ভিডিওটি ডিলিট করতে বললে সেচ সেই কাজ করতে অস্বীকার করে। সঙ্গে ক্যামেরার পিছনে থাকা ব্যক্তিকে এটা বলতে শোনা যায়, “আমাদের ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে, আমরা এটি মুছে ফেলব না।” এরপরই ইনস্টাগ্রাম ব্যবহারকারী মহিলা পুলিশ কর্মীদের হুমকি দেন, বলেন যে ভিডিওটি মুছে ফেলতে বাধ্য করা হলে তিনি আত্মহত্যা করবেন। এই কথা শুনে অবাক হয়ে উপস্থিত পুলিশ কর্মীরা।

ভিডিওতে থাকা মহিলা নিজেকে “রুহি” বলে পরিচয় দেন। তিনি পুলিশকে আরও হুমকি দেন যে তিনি আরও কিছু করবেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। জানা গিয়েছে ঘটনার সঙ্গে মহিলার বোন এবং মা ছিলেন এবং তার হাতে একটি ছুরি ছিল। পুলিশ ভিডিওটি ডিলিট করার কথা বললেও ভিডিওটি এখনও তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পাওয়া যাচ্ছে। তবে, ব্যাকগ্রাউন্ডে থাকা গানটি এখন মিউট করা হয়েছে। যে গানের কথাগুলো ছিল “১০০ নম্বরে ফোন করে তুমি আমাকে ফাঁদে ফেলেছো।” এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমত হইচই পড়ে গিয়েছে।

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিনজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে থ্রিডি স্ক্যানিং করে তদন্ত শুরু সিবিআইয়ের

জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর