লেবাননে ইজরায়েলি হামলায় ৩ শিশু সহ নিহত ৫, মৃতের তালিকায় ৪ মার্কিন নাগরিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল। হামলার জেরে রীতিমত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। কিন্তু তাতেও ছাড় নেই। এখনও চলছে হামলা। এবার গাজার সঙ্গে লেবাননেও হামলা চালাল ইজরায়েল। লেবাননের দক্ষিণে অবস্থিত বেন্ত জবেইল শহরে ড্রোন হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এই হামলায় ৪ মার্কিন নাগরিক সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২।

জানা গিয়েছে, ইজরায়েলি হামলায় ৩ শিশু সহ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বাবা মার্কিন নাগরিক। ইজরায়েলের এই হামলায় শিশুদের মা গুরুতর আহত হয়েছেন। গত বছর নভেম্বরে মার্কিন নধ্য়স্থতায় লেবাননের সঙ্গে ইজরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু তারমধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল।

সূত্রের খবর, একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি নিশ্চিত করে জানিয়েছেন যে, নিহতদের মধ্যে রয়েছে তিন শিশু—সেলিন, হাদি ও আসিল—এবং তাদের বাবা মার্কিন নাগরিক। ইজরায়েলের দাবি, তাদের এই হামলায় এক হিজবুল্লা সদস্যের মৃত্যু হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মৃত্যুও হয়েছে। হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে ইজরায়েল হামলা চালিয়ে আসছে। হিজবুল্লা যাতে সামরিক শক্তি হিসেবে গড়ে উঠতে না পারে, তারজন্য হামলা চালানো হচ্ছে।

গতবার ইজরায়েলি হানায় একাধিক হিজবুল্লা শীর্ষ নেতৃত্বের মৃত্যু হয়েছিল। তারমধ্যে ছিলেন হিজবুল্লা প্রধান নাসারাল্লাহ। লেবাননের প্রধানমন্ত্রী এই হামলাকে নতুন করে হত্যাযজ্ঞ বলে অভিহীত করা হয়েছে। তিনি বলেন, এটি নৃশংস একটি অপরাধ। সাধারণ মানুষ যাঁরা ঘরে ফিরেছেন, তাঁদের ভয় দেখানোই মূল উদ্দেশ্য। কিন্তু ইজরায়েলের পরিকল্পনা সফল হবে না।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা